৪৯তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি মুন্সীগঞ্জ জেলা শাখার ৪৯তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে জেলা সুইমিংপুলে উক্ত সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ-গজারিয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মৃণাল কান্তি দাস এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
বিশেষ অতিথি ছিলেন- সদ্য যোগদানকৃত জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মো. কামরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মো. আল জুনায়েদ, জেলা শিক্ষা অফিসার বেনজির আহম্মেদ।
এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর ) মিনহাজুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
৬ উপজেলা থেকে শতাধিক বালক-বালিকার অংশগ্রহণে ৪টি গ্রুপে মোট ২৪টি ইভেন্টে চলে সাঁতার প্রতিযোগিতা। পরে বিভিন্ন ইভেন্টে জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন