চিকিৎসা শেষে বাড়ী ফেরা হলো না ২ বন্ধুর, কাভার্ডভ্যান কেড়ে নেয় প্রাণ
চিকিৎসা শেষে বাড়ী ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত এক কাভার্ড ভ্যানের পিষ্টে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধৃ সেতু মহাসড়কের জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বল্লভবাড়ী এলাকার আশরাফের ছেলে জহিরুল ইসলাম (২৫), ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দী গ্রামের আব্দুল মজিদের ছেলে সবুজ (৩০)। আহত আরেক আরোহী হলেন, একই এলাকার আব্দুল হালিমের ছেলে মো. সোহেল (১৮)।
নিহত দুই জনের মধ্যে জহিরুল ঢাকায় মেট্রোরেলে কাজ করতো। তাৎক্ষণিক সবুজের বিষয়ে জানা যায়নি। আহত সোহেলকে স্থানীয়রা উদ্ধার করে পুলিশের সহযোগিতায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোকাম্মেল হোসেন জানান, মোটরসাইকেল নিয়ে ওই দুই বন্ধু টাঙ্গাইল থেকে বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে জোকারচর এলাকায় পৌঁছলে তাদের মোটরসাইকেলটির চাঁকা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে যায়।
তিনি আরও জানান, এসময় ঢাকাগামী অজ্ঞাত এক কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তারা মারা যায়। আহত হয় আরেক বন্ধু। আহত সোহেলকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় অজ্ঞাত কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়। এদিকে, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied