ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

চৌহালীতে পিআইও অফিসে চলছে দ্বিতীয় দিনের কর্মবিরতি


চৌহালী  প্রতিনিধি photo চৌহালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৯-২০২২ দুপুর ১২:৩৭
জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে সিরাজগঞ্জের চৌহালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে (পিআইও) চলছে দ্বিতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি। এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন মানুষজন। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মবিরতি শুরু হয়।
 
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সরেজমিন দেখা যায়, সকাল ৯টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পিআইও অফিসে সেবা না পেয়ে ফিরে যেতে দেখা গেছে সাধারণ মানুষদের।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনু মিয়া বলেন, ‘আমার গ্রাম আমার শহর, গ্রাম হবে শহর’ স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিনত করার জন্য এ অধিদপ্তর মাঠ পর্যায়ে নিড়লস ভাবে কাজ করছেন ৷ ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২ কার্যকর হয়েছে প্রায় এক যুগ আগে। অথচ এর আওতায় কর্মরত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। পদ দুটির আপগ্রেডেশন প্রস্তাবও পড়ে আছে মন্ত্রণালয়ে। ফলে ডিআরআরও-পিআইওরা কাঙ্খিত আর্থিক সুবিধা পাচ্ছেন না।
 
তিনি আরো বলেন, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্পসহ দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি লাঘব ও মানবিক সহায়তা ত্রাণ বিতরণে যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারা হলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী। কিন্তু দুঃখের বিষয় বঙ্গবন্ধুর হাতে গড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ২০২২ সালেও অবহেলিত এবং বঞ্চিত। আর তাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে টিকিয়ে রাখার স্বার্থে ১২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি চলবে।
 
মজনু মিয়া বলেন, আমাদের পাঁচটি যৌক্তিক দাবি নিয়ে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ গত ৮/১০ বছর ধরে সুশৃঙ্খলভাবে আন্দোলন করে আসছে। তবে চলমান এই কর্মসূচির যৌক্তিক দাবিগুলো যদি আদায় না হয় তাহলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

এমএসএম / জামান

উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী

তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক

মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি

শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস

হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড

মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু

নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব