ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

১০ দিনের রিমান্ড চেয়ে ৫ ভুয়া ডিবি পুলিশকে আদালতে প্রেরণ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৩-৯-২০২২ দুপুর ১২:৫৫
ঢাকার ধামরাইয়ে গ্রেফতারকৃত পাঁচ ভুয়া ডিবি পুলিশকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি বলেন, এলাকাবাসী পাঁচ ভুয়া ভিবি পুলিশকে আটক করে গণধোলাই দিয়ে আমাদের কাছে সোপর্দ করে। আজ রিমান্ড চেয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত চলছে। ছিনতাইকারীদের সাথে আরো কেউ জড়িত থাকলে তাদেরও খুঁজে বের করা হবে।
 
ছিনতাই কাজে ব্যবহৃত একটি হাইয়েচ মাইক্রোবাস, একটি ওয়াকিটকি, দুটি ডিবি পুলিশের জ্যাকেট জব্দ করে হয়েছেবলে জানান ওসি।
 
ভুক্তভোগী ব্যবসায়ী সোহাগ মিয়া জানান, গতকাল সোমবার মিরপুর থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মুরগি কিনতে টাঙ্গাইল যাওয়ার পথে আশুলিয়ার নবীনগরে কয়েকজন যুবক ডিবি পুলিশ পরিচয়ে তাদের পিকআপটির গতিরোধ করে ও তাদের হাইয়েচ মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় তাদের সাথে থাকা ৪ লাখ ৬৪ হাজার টাকা লুট করে নেয়। পরে তাদের মারধর করে বিকেল ৫টার দিকে ধামরাইয়ের জয়পুরা বাজারের পাশে নামিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
 
আটককৃতরা হলো- পিরোজপুরের নুরুজ্জমানের ছেলে মো. রুবেল হোসেন (২৯), পটুয়াখালীর হানিফ মিয়ার ছেলে মো. শওকত হোসেন (৩০), একই জেলার শাহাজাহানের ছেলে নুরুল ইসলাম, শানু মিয়ার ছেলে নুরুল মিয়া ও ঝালকাঠির আবুল কালাম আজাদের ছেলে রিয়াজুল ইসলাম (২৭)।
 
ভুক্তভোগীরা হলেন- বরিশালের সেলিম মিয়ার ছেলে রমজান আলী, পটুয়াখালীর ইউসুফ আলীর ছেলে মো. সোহাগ, কুমিল্লার জলিল হোসেনের ছেলে ইয়াসিন, বরগুনার খলিল হাওলাদারের ছেলে সাফায়েত হোসেনসহ ৫ জন। তারা ঢাকার মিরপুরে মুরগির ব্যবসা করেন।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত