ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সিংগাইরের সীমান্তবর্তী এলাকায় মারুফ-শরীফ বাহিনীর অপরাধের স্বর্গরাজ্য : জিম্মি এলাকাবাসী


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ৬-৭-২০২১ বিকাল ৬:১২

মানিকগঞ্জের সিংগাইরের সীমান্তবর্তী এলাকায় চলছে মারুফ-শরীফ বাহিনীর অপরাধের স্বর্গরাজ্য। তাদের নির্যাতনের ভয়ে জিম্মি হয়ে পড়েছেন এলাকাবাসী। নির্যাতনের ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে নারাজ।

জানা গেছে, সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর-ভাটিরচরের সীমান্তবর্তী এলাকার মৃত রহম আলীর ছেলে শরীফ (৪৫) ও মারুফ (৪২) ওরফে মারফু। এছাড়াও আরেক ভাই নিয়ামত (৫০), ভাতিজা শহিদুল (২৫), কাশেম (২৫) ও হাশেমসহ (২৩) তাদের বাহিনীতে যোগ করেছে পার্শ্ববর্তী ধামরাই থানার কুখ্যাত মাদকসেবী ও গরু চোরাচালানের অন্যতম সদস্য শহিদ (৫০)। এ বাহিনী এলাকায় মাদক বেচাকেনা, গরু চোরাচালান, মাদক বেচাকেনায় সহযোগিতা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করেছে এলাকাকে। প্রায় এক বছর আগে সিংগাইর থানা পুলিশ তাদের এলাকায় অভিযান পরিচালনা করে চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ মারুফ-শরীফ বাহিনীর অন্যতম সদস্য তাদের দুই ভাতিজা কাশেম ও হাশেমসহ মারুফের স্ত্রীকে (৩৫) আটক করে। তখন কৌশলে বাড়ি থেকে কেটে পড়ায় পুলিশের হাত থেকে রক্ষা পায় মারুফ।

ভাটিরচর গ্রামের গাঁজা সম্রাট-সম্রাজ্ঞী দুই ভাই-বোন লাল খা (৫০) ও সখিনা (৫৫)। এদের প্রধান পৃষ্ঠপোষক এ বাহিনী। সিংগাইর থানা পুলিশ এদের একাধিকবার ধরে আদালতে প্রেরণ করলেও জামিনে এসে পুনরায় আগের পেশায় নিয়োজিত হচ্ছে। ধ্বংস করছে এলাকার সমাজ ও যুবসমাজকে। এমনই সব তথ্য দেন ওই এলাকার ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুর রহমান মোল্লা, ফরিদ হোসেনসহ নাম প্রকাশ্যে অনিচ্ছুক অসংখ্য নর-নারী।

নাম প্রকাশ না করার শর্তে ভুক্তোভোগী অনেকেই জানান, করোনার প্রথম ছোবলের সময়ে খেয়েপরে জীবন-জীবিকা যখন দুর্বিষহ, তখন শরীফ আমাদের ওপর চাপিয়ে দেয় প্রত্যেকের বাড়ি হতে ১০ হাজার টাকা চাঁদার বোঝা। কোনো রকম হাত-পা ধরে ৪-৫ হাজার টাকা করে দিয়ে প্রত্যেকেই সে যাত্রায় পরিত্রাণ পায় বরিশালের ভোলা জেলা হতে আসা কয়েকটি নিরীহ পরিবার। চাঁদা দিতে রাজি না হওয়ায় সংখ্যালঘু এক হিন্দু ধর্মাবলম্বীকে মাথা ন্যাড়া করে দেয় এ বাহিনী। পরে অলিখিত একটি স্ট্যাম্পে সই নিয়ে ছেড়ে দেয় তাকে। অতঃপর এ ঘটনায় থানার দারস্থ হলে নির্যাতিত ওই ব্যক্তি ও মারুফ-শরীফ বাহিনীর মধ্যে আপস-মীমাংসা করে দেন স্থানীয় জনপ্রতিনিধিসহ মুরব্বিগণ।

এ বিষয়ে জানতে গতকাল সোমবার দুপুর ১টার দিকে মারুফ-শরীফদের এলাকায় গেলে তাদের পাওয়া যায়নি।

স্থনীয় ইউনিয়ন পরিষদের সদস্য আলামিন বলেন, ওরা আমার কথা শোনে না। অনেকবার বলেছি ভাল পথে চলতে।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, প্রায় ৩ বছর আগে ওদের (মারুফ-শরীফ) এক ভাতিজাকে নিয়ে ঝামেলায় শালিস করেছিলাম। মারুফ চোলাই মদ বিক্রি করে এটা এলাকার সবাই জানে। তবে জেল খাটার পরে নাকি ও অনেকটা ভালোর দিকে শুনেছি।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সিংগাইর-সদর সার্কেল) রেজাউল হক বলেন, আমাদের পক্ষ থেকে অপরাধীদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। এ বিষয়ে তদন্তসাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার