তানোর সদর খাদ্যগুদামের মূল প্রবেশপথের বেহাল অবস্থা, দুর্ভোগ চরমে
রাজশাহীর তানোর উপজেলার তানোর পৌরসভার সদর খাদ্যগুদামে প্রবেশের একমাত্র রাস্তার বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে খাদ্য গোডাউন কৃর্তপক্ষ। এমনকি বিভিন্ন এলাকা থেকে মালামাল নিয়ে খাদ্যগুদামে আসা ট্রাক ভুটভুটি গাড়ি নিয়ে প্রতিনিয়ত হুমকির মুখে রাস্তা পারাপার করে গোডাউনে প্রবেশ করতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
অনেকে রাস্তার জন্য গাড়ি নিয়ে গোডাউনে আসতে চাইনা। সামান্য বৃষ্টি হলেই গাড়ি তো দুরে থাক পায়ে হেটে চলাচল করাও কষ্টকর হয়ে পড়েছে। বিগত নয় দশ বছর ধরে রাস্তাটির এমন করুণ অবস্থা হয়ে থাকলেও কোন নজর নেই মেয়র বা পৌর কর্তৃপক্ষের। যার কারনে হাটে আসা জনসাধারণের পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন খাদ্য গোডাউন কৃর্তপক্ষ। অথচ প্রতি বছর প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা ট্যাক্সভ্যাট দিয়েও সামান্য আড়াইশো মিটার রাস্তা পৌর কৃর্তপক্ষের কাছে থেকে চলাচলের উপযোগী করে পাচ্ছেনা খাদ্য গোডাউনের কৃর্তপক্ষ।
অভিযোগ উঠেছে, তানোর সদর গোল্লাপাড়া বাজারে অবস্থিত খাদ্য গোডাউনের মেইন প্রবেশের প্রায় আড়াইশ মিটার রাস্তা প্রায় ১০ থেকে ১২ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। খাদ্য গোডাউন কৃর্তপক্ষ একাধিকবার বিষয়টি নিয়ে পৌর কৃর্তপক্ষের কাছে পাকা করে দিতে না পারলেও ইট বালু দিয়ে সংস্কার করে চলাচলের উপযোগী রাস্তাটি করে দেয়ার জন্য বলা হয়েছে। কিন্তু কোন কর্ণপাত করেনি পৌর কৃর্তপক্ষ। ফলে নিরুপায় হয়ে জরাজীর্ণ অবস্থাতেই সকল কার্যক্রম চালাতে হচ্ছে খাদ্য গোডাউন কৃর্তপক্ষকে।
তানোর সদর খাদ্য গোডাউনের কর্মকর্তা ওসিএলএসডি অহেদুজ্জামান জানান, বর্তমানে রাস্তাটি যেন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে সবার। একটু বৃষ্টি হলেই আর চলাচলের কোন অবস্থা থাকেনা, যেই গাড়ি গোডাউনে আসে সেই গাড়ির চাকা পুঁতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ সৃষ্টি করে।ফলে রাস্তার জন্য গোডাউনে কোন গাড়ি নিয়ে ড্রাইভাররা আসতে চাইনা। রাস্তাটি সংস্কারের জন্য অনেক বার মেয়র সাহেবকে বলা হয়েছে,কিন্তু তিনি রাস্তাটি নিয়ে কোন হস্তক্ষেপ করেননি। যা অত্যন্ত দুঃখজনক বলে চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বিষয়টি নিয়ে তানোর পৌরসভার মেয়র ইমরুল হক বলেন,রাস্তাটি নিয়ে খাদ্য গোডাউনের কৃর্তপক্ষ আমাকে অবহিত করেছে, বর্তমানে পৌর ফান্ডে টাকা না থাকায় রাস্তাটির কাজে হাত দেয়া যাচ্ছেনা, ফান্ডে টাকা আসামাত্র রাস্তাটি সংস্কারের জন্য কাজ করা হবে বলে জানান তিনি।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied