গোপালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন স্কুল শিক্ষিকা
টাঙ্গাইলের গোপালপুরে ২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রত্যবেক্ষকদের নিয়ে মতবিনিময় সভা শেষে ফেরা পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছানোয়ারা খাতুন (৩৫) নামের এক শিক্ষিকার। স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সেমি-ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। এতে তার স্বামী স্বপন তালুকদার আহত হন।
সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের কামাড়পাড়া বাজার সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছানোয়ারা খাতুন গোপালপুর উপজেলার মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, ছানোয়ারা খাতুন হেমনগর শশীমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় কক্ষ পরিদর্শক হিসেবে নিয়োগ পান। এজন্য গোপালপুর সরকারি কলেজ মিলনায়তনে এসএসসি পরীক্ষায় প্রত্যবেক্ষকদের নিয়ে মতবিনিময় সভায় যোগদান করেন তিনি। পরে সভা শেষে স্বামীর মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে কামাড়পাড়া বাজার সংলগ্ন মোড়ে পৌঁছলে সেমি-ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যান ছানোয়ারা খাতুন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তার স্বামী আহত হন।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied