গাজীপুরে পুলিশকে মাদকের তথ্য দিয়ে গ্রেপ্তার হলেন কাউন্সিলরপুত্র
গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা এলাকায় মাদক সম্রাজ্ঞী খ্যাত মধু ও তার সহযোগীদের গ্রেপ্তারে তথ্য প্রদান ও সহযোগিতা করে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার হয়েছেন স্থানীয় কাউন্সিলর জাবেদ আলী জবের ছেলে রুহুল আমিন রাজীব। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জবে তার লিখিত বক্তব্য পাঠকালে এসব তথ্য প্রদান করেন।
কাউন্সিলর আরো বলেন, তিনি তার ওয়ার্ডে বারবার নির্বাচিত কাউন্সিলর। তিনি নিজ এলাকায় মাদক নির্মূলে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন। এজন্য তিনি তার এলাকায় ৯ জন গার্ডও নিয়োজিত করেছেন। তিনি এলাকার একজন জনপ্রিয় প্রতিনিধি। তার এ জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার ভাবমূর্তি ক্ষুণ্ন ও সামাজিকভাবে হেয় করতে তৎপর রয়েছে।
কাউন্সিলরসহ তার ছেলে রাজীব ও গার্ডদের সহযোগিতায় সম্প্রতি লক্ষ্মীপুরা এলাকার মাদক সম্রাজ্ঞী খ্যাত মধু, তার স্বামী হাসেম, ছেলে সজীব ও তার সহযোগীরা সম্প্রতি মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশকে তথ্য ও সহযোগিতা প্রদান করায় মধুর ছেলে সজীব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানকালে শত্রুতাবশত কাউন্সিলরপুত্র রাজীবসহ কয়েকজন তাদের সঙ্গে জড়িত থাকার কথা বলে। পরে গত ২ সেপ্টেম্বর রাজীবকেও পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
তিনি বলেন, আগামী নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীসহ ঈর্ষান্বিত মহলের যোগসাজশে আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট তথ্য দিয়ে খবর প্রচার ও প্রকাশ করা হয়েছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিবিড়ভাবে তদন্ত করে প্রকৃত তথ্য অনুসন্ধানের জন্য পুলিশের প্রতি অনুরোধ করছি।
গাজীপুর সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, তদন্তাধীন নিয়মিত (মাদক ও অস্ত্র) মামলায় গ্রেপ্তার আসামিদের দেয়া তথ্যানুযায়ী রাজীবকে গ্রেপ্তার করা হয়েছে।
এমএসএম / জামান
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied