ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

পুলিশ সুপারের ব্রিফিং

আ’লীগ নেতা সায়দারকে হত্যা মিশনে সম্পৃক্ত ৬ জন অস্ত্রসহ গ্রেফতার


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৯-২০২২ দুপুর ৪:১১

জমি নিয়ে বিরোধ ও গত ইউপি নির্বাচনে পরাজয়ের’ পর হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথার সাথে তার চাচাতো ভাই পাবনা পৌর আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান ওরফে সায়দার মালিথার বিরোধকে কেন্দ্র করে সায়দারকে হত্যা করা হয়। এলাকায় সায়দারের প্রভাব বিস্তৃতি ও আধিপত্য বিস্তারে এগিয়ে যাওয়াটা সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মোটেও মেনে নিতে পারছিলেন না। তাই তাকে চিরতরে সরিয়ে পথ পরিষ্কার করতে এ হত্যার পরিকল্পনা করেন আলাউদিদন। তৈরি করা হয় কিলিং মিশন। কিলিং মিশনে অংশ নেয়া ৬ জনকেই পুলিশ ধরতে সক্ষম হয়েছে। জব্দ করা হয়েছে বেশকিছু আলামত। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পাবনার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আকবর আলী মুনসী।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনা সদর উপজেলার গাফুরিয়াবাদ গ্রামের আনোয়ার আহমেদ স্বপন (৪২), পৌর সদরের চক ছাতিয়ানি মহল্লার আশিক মালিথা (২৮), একই মহল্লার আলিফ মালিথা (২২), কাশিপুর গ্রামের রিপন খান (২৭), গোপালপুর মাটি সড়ক মহল্লার নুরুজ্জামান রাকিব (২৪), একই এলাকার ইয়াসিন আরাফাত ইস্তি (২৬)।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে পুলিশ সুপার আকবর মুনসী বলেন, হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা চেয়ারম্যান থাকাকালে তার চাচাতো ভাই সাইদুর রহমান ওরফে সায়দার মালিথাসহ তার  লোকজনদের আনুমানিক ৬০-৭০ বিঘা সম্পত্তি জোরপূর্বক ভোগ দখল করে আসছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলাউদ্দিন মালিথা পরাজিত হলে উক্ত সম্পত্তি তার চাচাতো ভাই সায়দার মালিথা ও তার লোকজন নিজেদের দখলে নিয়ে চাষাবাদ করে।

বিষয়টিকে কেন্দ্র করে এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রায় সময় তাদের মধ্যে ছোট খাটো মারামারির ঘটনা ঘটে। সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর আলাউদ্দিন মালিথার ভাই সঞ্জু মালিথাকে হেমায়েতপুর মন্ডল মোড়ে সায়দার মালিথার লোকজন মারধর করে। এতে আলাউদ্দিন মালিথা ক্ষিপ্ত হয়ে সায়দার মালিথাকে হত্যার পরিকল্পনা করেন।  সে মোতাবেক আলাউদ্দিন মালিথার বাড়িতে এজাহারনামীয় আসামিদের সঙ্গে বৈঠক করে আলাউদ্দিন মালিথার ভাতিজা আনোয়ার আহমেদ স্বপনকে হত্যার দায়িত্ব দেয়। তখন আনোয়ার আহমেদ স্বপন উল্লেখিত আসামিদের নিয়ে সায়দার মালিথাকে হত্যামিশনে অংশগ্রহণ করে। স্বপন নিজে তার কাছে থাকা পিস্তল দিয়ে সায়দার মালিথাকে গুলি করে এবং গ্রেপ্তারকৃত অপর আসামিরা তাকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল হতে  মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সাহায্যে ঢাকা, কক্সবাজার, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিলিং মিশনে অংশ নেয়া ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড গুলির খোসা, একটি বার্মিজ টিপ চাকু, ভিকটিমের একটি মোটরসাইকেল, হত্যাকান্ডে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল, হত্যাকারীদের ৫টি মোবাইল ফোন ও ১০টি সিমকার্ড।
 
পুলিশ সুপার জানান, তাদের দেয়া তথ্যে ইতোমধ্যে মূল পরিকল্পনাকারীকে শনাক্ত করা হয়েছে। তাকেও খুব শিগগির গ্রেপ্তার করা হবে। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা যাচ্ছে না। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় সদর থানায় হত্যা, হত্যাচেষ্টা, চুরি, মাদকসহ মোট ২৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলে জানান পুলিশ সুপার।

এমএসএম / জামান

গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

সার ডিলার নিয়োগ নীতিমালা–২০২৫ বাস্তবায়নে মেহেরপুরে মতবিনিময় সভা

মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

রাঙ্গামাটি সপ্তাহ ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরন

ধানের বাম্পার ফলনেও দামে হতাশ কৃষক

কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

লোহাগড়ায় মসজিদসহ বিভিন্ন স্থানে চুরি, গ্রামবাসীর মানববন্ধন

শান্তিগঞ্জে জলাবদ্ধতায় বোরো ধান কাটায় সংকট, স্বেচ্ছাসেবী সহায়তার আহ্বান

দেখতে গিয়েছিলেন ধানক্ষেত দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করল কৃষককে

সার ডিলার নিয়োগ নীতিমালা–২০২৫ বাস্তবায়নে মেহেরপুরে মতবিনিময় সভা

বর্ষার শুরুতেই বাবুগঞ্জে সন্ধ্যা–সুগন্ধা–আড়িয়াল খাঁর ভাঙন ; হুমকিতে শতবর্ষী বাবুগঞ্জ বাজার।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে ও পাওনা টাকা বিরোধের জেরে দুই খুন

নবীনগরে মাদক ব্যবসার প্রতিবাদে ইউপি সদস্য রক্তাক্ত, শিশুকে অবরুদ্ধ করার অভিযোগ