বৃদ্ধা শাশুড়িকে পিটিয়ে গা বাঁচাতে হাসপাতালে বউমার ভর্তি নাটক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার চারিগাঁও ইউনিয়নের বৌলতলী গ্রামে অশীতিপর বৃদ্ধা মনি রানী দাসকে পিটিয়ে গুরুতর জখম করেছে তার বড় ছেলে সুুবির দাসের স্ত্রী শোভা রানী দাস। গুরুতম আহত বৃদ্ধাকে স্থানীয় লৌহজং হাসপাতালে ভর্তি করেছেন প্রতিবেশীরা। এ ঘটনায় নিজেকে বাঁচাতে শোভা রানী দাসও একই হাসপাতালে ভর্তির নাটক করেছে, যা ধরা পড়েছে একটি ভিডিও বার্তায়।
বউমার হাতে জখম হয়ে এখন মৃত্যুর সাথে লড়ছেন ৮০ ঊর্ধ্ব শাশুড়ি। আর সে ঘটনায় নিজেকেও আহত প্রমাণ করতে একই হাসপাতলে ভর্তির অভিনয় করছে বউমা। হাসপাতালে বৃদ্ধা শাশুড়ি যখন অজ্ঞান হয়ে পড়ে আছেন, তখন একই হাসপাতালের বেডে শুয়ে মোবাইলে কথা বলতে দেখা গেছে অভিনেত্রী বউমাকে।
এদিকে ঘটনার বিবরণে জানা গেছে, বৌলতলী গ্রামের প্রয়াত সুবল দাসের দুই ছেলে বাবুল দাস ও সুবির দাস । বাবুল দাস ছোট আর সুবির দাস বড়। বাবুল দাস স্থানীয় লৌহজং বাজারের স্বর্ণ ব্যবসায়ী। মাছের ঘের করতে বড় ভাইকে সে ১৬ লাখ টাকা দেয়। সে ঘেরে এখন মাছে পরিপূর্ণ। বিগত কয়েক বছরের মাছ চাষের কোনো শেয়ার দেয়নি বাবুল দাসকে তার বড় ভাই সুবির দাস। এ নিয়ে বেশ আগে থেকেই পারিবারিক কলহ চলে আসছিল। স্থানীয়ভাবে শালিস-বৈঠকও হয়েছে কয়েকবার। বিষয়টি ইতোমধ্যে থানা পুলিশে গড়িয়েছে।
গত দুই সপ্তাহ ধরে বিষয়টির বিচারের জন্য থানার কা গড়ায় রয়েছে। থানা পুলিশ প্রথমে বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা করেনি। বরং থানায় অভিযোগ দেয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে বাবুল দাসের বড় ভাইয়ের পরিবার। ঘটনার দিন সুবির দাসের স্ত্রী বাবুল দাসের বাড়িতে ঢুকে বৃদ্ধা শাশুড়িকে মারধর শুরু করে। আহত হয়ে বৃদ্ধা যখন মৃতপ্রায় তখন নিজেকেও আহতের নাটক সাজায় শোভা রানী দাস। কিন্তু হাসপাতালের বেডে শুয়ে তার মোবাইলে কথোপকথন ও মোবাইল লুকিয়ে রাখার দৃশ্য ভিডিও হিসেবে সামনে আসলে তা এলাকার আলোচনার শীর্ষে উঠে আসে।
এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৈনিক সকালের সময়কে বলেন, আমাদের কাছে দুটি অভিযোগ এসেছে। যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে।
এমএসএম / জামান
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত