ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভালুকায় বীর মুক্তিযোদ্ধা মেজর আফসার উদ্দিন আহমেদের স্মরণ সভা অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৯-২০২২ রাত ৯:৪৩

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আফসার বাহিনীর প্রতিষ্ঠাতা (ঢাকা সদর উত্তর ও ময়মনসিংহ সদর দক্ষিণ সাব-সেক্টর কমান্ডার এফ.জে-১১), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর প্রয়াত আফসার উদ্দিন আহমেদের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান এমপি।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- স্থানীয় এমপি আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনু, হালুয়াঘাট আসনের এমপি জুয়েল আরেং, সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদসহ ভালুকা উপজেলা আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি দুপুরে ভালুকা পৌর শহরের ওয়াটার হাউজে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ প্রতিষ্ঠিত জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ সংগ্রহশালার উদ্বোধন করেন।

এমএসএম / জামান

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত