তানোর-মোহনপুরে সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজ ফেলে ঠিকাদার উধাও
রাজশাহীর তানোরে সেতুর সংযোগ সড়ক নির্মাণ কাজ সম্পন্ন না করেই ঠিকাদার উধাও বলে অভিযোগ উঠেছে। ফলে ঠিকাদারের এমন দায়িত্বহীনতায় তানোর ও মোহনপুর দুই উপজেলার হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। এতে ঠিকাদারের প্রতি মানুষের প্রতিনিয়ত বাড়ছে ক্ষোভ ও অসন্তোষ।
জানা গেছে, বিগত ২০০৬ সালে রাজশাহীর তানোর ও মোহনপুর দুই উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে শীব নদীর ওপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ২০১০ সালে নির্মাণ কাজ সম্পন্ন হয়। কিন্ত্ত দফায় দফায় অর্থ বরাদ্দ করা হলেও সংযোগ সড়কের নির্মাণকাজ সম্পন্ন না হওয়ায় সেতু মানুষের তেমন কোনো কাজে আসছে না।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বিগত ২০২০-২১ অর্থবছরে সেতুর প্রায় ১৫০ মিটার সংযোগ সড়কে ড্যাম্পিং-মাটি ভরাট, আরসিসি ব্লক ও প্রটেকশন ওয়াল নির্মাণের দরপত্র আহবান করা হয়। এতে প্রকল্পিত ব্যয় ধরা হয় ৩ কোটি ৮১ লাখ ১২ হাজার ৫০৬ টাকা এবং চুক্তি মুল্য প্রায় ৩ কোটি ৬১ লাখ ১০ হাজার ৫০৬ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হোসাইন এন্টারপ্রাইজ কার্যাদেশ পায়। বিগত ২০২১ সালের ৭মে কাজ শুরু করে, ২০২২ সালের ৩০ জুনের মধ্যে কাজ সম্পন্ন করার কথা বলা হয়। তবে তারা এখানো অর্ধেক কাজও করতে পারেন নি। সংযোগ সড়কে প্রায় কোমর পর্যন্ত মাটি কাটার পর দুই মাস ধরে কাজ বন্ধ রয়েছে। এতে একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপোযোগী হয়ে পড়ছে। কিন্ত্ত কাজ সম্পন্ন করতে না পারলেও ইতমধ্যে ঠিকাদার এক কোটি ৪১ লাখ ৯ হাজার ১১৮ টাকা উত্তোলন করে লাপাত্তা।
এ বিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা এলজিইডি প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ঠিকাদারকে বার বার তাগিদ দেয়া হলেও তারা এখানো কাজ শুরু করছে না। এবিষয়ে জানতে চাইলে ঠিকাদার আব্দুর রশিদ বলেন, সংযোগ সড়কে হেরিংবন্ড করার কথা ছিল না, কিন্তু হেরিংবন্ড করতে বলছে। তিনি বলেন, কাজের সময় বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে, সময় বাড়ালে কাজ শুরু হবে, আর পুরো বিল উত্তোলন করা হয়নি।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied