ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৬-৭-২০২১ রাত ১০:২৬
দিনাজপুরের ঘোড়াঘাটে বিশেষ অভিযান চালিয়ে নারী মাদক ব্যবসায়ীসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী দুজন সম্পর্কে চাচি ও ভাতিজা। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ভেলাইন (পশ্চিম পাড়া) গ্রামের আব্দুল খালেক মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪৫) এবং একই গ্রামের ফাজ্জাত আলীর ছেলে রিপন মিয়া (২২)।
 
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার ভেলাইন গ্রামে প্রকাশ্যে মাদক বিক্রয় হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদক বিক্রির সময় মাদক ব্যবসায়ী নাজমা বেগম ও রিপন মিয়াকে গ্রেফতার করি। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৫ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির ১৭ হাজার ৫৩০ টাকা জব্দ করা হয়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সেবনকারীরা পালিয়ে যায়। 
 
ওসি আরো জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক মঙ্গলবার (৬ জুলাই) দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার