গোপালপুরে অটোরাইস মিলে দুর্ঘটনায় নিহত ৩ শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান
টাঙ্গাইলের গোপালপুরে একতা অটোরাইস মিলের হুপার ভেঙে দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহতের ঘটনায় মিল মালিকদের পক্ষ থেকে প্রতি পরিবারে ২ লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেয়া হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নিহত পরিবারের সদস্যদের হাতে টাকার চেক তুলে দেয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, নিহত মোহাম্মদ আরিফুল ইসলামের স্ত্রী মোছা. নাসরিন, নিহত নাঈমুল ইসলামের স্ত্রী মোছা. আঁখি আক্তার এবং নিহত নুরুল ইসলামের স্ত্রী মোছা. নাজমাসহ মিল মালিক ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টায় টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ডুবাইল গ্রামে একতা অটোরাইস মিলের হুপার ভেঙে এ দুর্ঘটনা ঘটে। এতে ৩ শ্রমিক নিহত ও ৩ শ্রমিক আহত হয়।
নিহতরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম (২৮), নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম (৩২), একই জেলার গারুহারা গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫)।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied