চুয়াডাঙ্গায় ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
চুয়াডাঙ্গার সকল ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সাথে আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় ব্যাংকের নিরাপত্তা বিষয়ে ব্যাংক ম্যানেজারদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
পুলিশ সুপার বলেন, সাধারণ মানুষের জমানো টাকা এবং মূল্যবান জিনিসপত্র ব্যাংকে/লকারে গচ্ছিত/জমানো থাকে। এসব ব্যাংক থেকে দৈনিক লেনদেন হয়ে থাকে। কাজেই ব্যাংকের নিরাপত্তার বিষয়টি সকলকেই ভাবতে হবে। আপনারা ডিজিটাল সার্ভিলেন্স সিস্টেমের আওতায় ব্যাংকের ভেতরে এবং বাইরে পর্যাপ্তসংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করবেন। ব্যাংকের চারদিকে নিরাপত্তা বেষ্টনী দেবেন, যাতে করে কেউ অপরাধের উদ্দেশ্যে ভিন্ন পন্থায় অসদুদ্দেশ্যে ব্যাংকে প্রবেশ করতে না পারে। আপনাদের ব্যাংকের নিরাপত্তাকর্মীদের অস্ত্র চালনা প্রশিক্ষণ দেবেন, তাদের ব্যক্তিগত তথ্যাদি পুলিশের মাধ্যমে যাচাই-বাছাই করে নেবেন।
মতবিনিময় সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং চুয়াডাঙ্গার শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ
Link Copied