পাবনা ললিত কলা কেন্দ্রের ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাবনার পাঁচ যুগের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ললিত কলা কেন্দ্রে (ইফা) ত্রিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ইফা চত্বরে অনুষ্ঠিত হয়।
পাবনার জেলা প্রশাসক ও ইফার সভাপতি বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এবং ইফার অধ্যক্ষ হাবিব হাসান মনারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ইফার সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা রির্পোটার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, একুশে বইমেলা উদযাপন পরিষদের সভাপতি জাকির হোসেন প্রমুখ।
পরে পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনকে সভাপতি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনকে সহ-সভাপতি এবং ইফার অধ্যক্ষ হাবিব হাসান মনারকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত করা হয়।
এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন চপ্পু, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানকে সম্মানীয় সদস্য করে ১৬ সদস্যবিশিষ্ট একটি সম্মানীয় সদস্য পরিষদ (উপদেষ্টা) গঠন করা হয়।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন