জগন্নাথপুর হাসপাতালে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায় ৪ জনের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। অভিযোগের সত্যতা পেয়ে ৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। অভিযুক্তরা হলেন- ডাক্তার তানজিম হোসেন, নার্স নিলয়া চিসিকা, সানন্দা নাফাক এবং তাহমিনা বেগম।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসুধন ধর।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রবিবার রাত ১১ টার দিকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল হামিদ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের চিকিৎসাজনিত অবহেলার কারণে মারা যান। এমনটি অভিযোগ করেন মৃত আব্দুল হামিদের স্ত্রী, তার স্বজন ও হাসপাতালে ভর্তিকৃত অন্যান্য রোগীরা।
মৃত আবুল হোসেনের পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর শনিবার রাত ১২টায় মো. আব্দুল হামিদ শ্বাসকষ্ট নিয়ে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ভর্তি হওয়ার পর থেকে শ্বাসকষ্ট বেড়ে রোগীর অবস্থার অবনতি হতে থাকে। এমতাবস্থায় গত রোববার ৪ নভেম্বর বিকেলে রোগীর শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রচন্ড যন্ত্রণায় রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
এসময় রোগীর স্ত্রী লাকি বেগম- নার্সিং স্টেশন বন্ধ পেয়ে ডাক্তার ও নার্সদের অনেক খোঁজাখুজি করেন। এক পর্যায়ে নার্সকে পেলে স্বামীকে দেখার জন্য অনেক অনুরোধ করেন। এতে গুরুত্ব না দিয়ে ডাক্তার রাউন্ডে আসলে দেখবেন বলে সান্তনা দেন। এমতাবস্থায় রাত ১১ টার দিকে রোগীর শারীরিক অবস্থা আরো অবনতি হলে ডাক্তার আসার পর রোগীর মৃত্যু হয়।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসুধন ধর জানান. অভিযোগের সত্যতা পেয়ে তদন্ত কমিটি ৪ জনের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগে প্রতিবেদন জমা দিয়েছে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।এদিকে স্বামীর মৃত্যুর পর স্ত্রী লাকি বেগম ৫ টি সন্তান নিয়ে অভাব- অনটন, অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। একমাত্র স্বামীই ছিলেন পরিবারের রুটি রুজির জোগানদাতা। ডাক্তার নার্সের অবহেলায় স্বামীর মৃত্যুর বিচারের পাশাপাশি সরকারের কাছে সাহায্যের আহবান জানিয়েছেন তিনি।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ
নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের
আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
Link Copied