ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে সাধারণ সদস্য পদে ফরম জমা দিলেন রফিকুল ইসলাম গনি মোল্লা


চৌহালী  প্রতিনিধি photo চৌহালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ৩:১৭
সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডে সদস্য পদে ফরম জমা দিয়েছেন সাবেক জেলা পরিষদের সদস্য, সাবেক খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, খাষকাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক খাষকাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম গনি মোল্লা। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সদস্য পদে ফরম জমা দেন।
 
৯নং ওয়ার্ডে সদস্য পদে ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, চৌহালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সাহাবউদ্দিন, চৌহালী উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মেলেটারি, উপজেলা  আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম আজাদ মোল্লা, চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম ভিপি, চৌহালী উপজেলা ছাত্রলীগের সভাপতি রহিম রেজা, শ্রমিক ইউনিয়নের সভাপতি ফকির জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাদের মোল্লা,  উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হাসিনুল ইসলাম অনিক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক অলিদ হাসান রিমন, সাইদ শিকদার বিভিন্ন মেম্বর ও জনসাধারণ।
 
রফিকুল ইসলাম গনি মোল্লা সাংবাদিকদের বলেন, চরাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আশা করি সম্মানীত ভোটাররা পুনরায় আমাকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত করে চরাঞ্চলের মানুষের উন্নয়নমূলক কাজ করার সুযোগ করে দেবেন।

এমএসএম / জামান

উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী

তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক

মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি

শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস

হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড

মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু

নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব