ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গণ্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদসহ কারামুক্ত ৪


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ৪:৯
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় আটকের প্রায় ১৫ দিন পর বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদুল আলম রানাসহ ৪ নেতাকর্মী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় করাগার থেকে গণ্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদুল আলম রানাসহ ৪ নেতাকর্মী মুক্তির খবর পেয়ে কারাগারের গেটে বিএনপির নেতাকর্মীরা ছুটে আসেন।
 
কারাগার থেকে বের হয়ে আসা গণ্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদুল আলম রানা ও চন্দনাইশ উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন পিন্টুকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মেইন গেটে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, বিএনপি নেতা মাস্টার লোকমানসহ উপস্থিত বিএনপির নেতাকর্মীরা কারামুক্ত আহ্বায়ক ফরিদ ও জসিম উদ্দিন পিন্টুকে  ফুলেল শুভেচ্ছা জানান।
 
উল্লেখ্য, গত ২৬ আগস্ট (শুক্রবার) বাঁশখালীতে বিএনপির সমাবেশকে ঘিরে পুলিশ-বিএনপির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে পুলিশ দায়ের করা ৩ মামলায় সাবেক সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী সহ ৬৬ জনের নাম উল্লেখ সহ আরো প্রায় ৩/৪ শতাধিক অজ্ঞাত নামা হিসেবে বিএনপি নেতা কর্মীদের আসামি করা হয়।
 
এ ব্যাপারে এডভোকেট নাছির উদ্দিন বলেন, গণ্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদুল আলম রানা সহ আটক ৩৫ জন নেতা কর্মীরা ২টি মামলায় জামিন পেয়েছে,আজকে চারজন কারাগার থেকে বের হয়েছে।বাকীদের বিরুদ্ধে আরো একটি মামলা থাকায় তারা বের হতে পারেনি।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন