জেলা পরিষদ নির্বাচন
পাবনায় চেয়ারম্যান পদে দুজন এবং সদস্য পদে ৬৫ জনের মনোনয়নপত্র দাখিল
জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাবনায় চেয়ারম্যান পদে দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে একজন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন। অন্যজন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন।
জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মনোনয়ন জমার শেষ দিন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত চেয়ারম্যান পদে দুজন ছাড়াও সাধারণ সদস্য পদে ৫৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ স ম আব্দুর রহিম পাকন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লালসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী কামিল হোসেন।
মনোনয়নপত্র জমা শেষে শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের প্রার্থী আ স ম আব্দুর রহিম পাকন বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি আমি অবিচল। আমি আশা করি আওয়ামী লীগের প্রার্থীকেই ভোটাররা জয়ী করবেন। আর বিদ্রোহী প্রার্থী আমার নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।
বিদ্রোহী প্রার্থীর বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল বলেন, আমরা বিশ্বাস করি দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন। তার হস্তক্ষেপে বিষয়টির সুষ্ঠু সমাধান হবে। আগামী ১৭ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের মিটিংয়ে আলোচনা করে তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
স্বতন্ত্র প্রার্থী কামিল হোসেন বলেন, বিগত নির্বাচনেও আমি প্রার্থী হয়েছিলাম। কিন্তু আমাকে কিভাবে হারানো হয়েছে সেটি সবাই দেখেছে। যাকে নির্বাচিত করা হয়েছিল তার মাধ্যমে জেলার উন্নয়ন ত্বরান্বিত হয়নি। তাই এবারও আমি প্রার্থী হয়েছি। কোনো চাপের কাছে মাথা নত করব না। আমি আশা করি ভোটাররা সঠিক মানুষকে বেছে নেবেন এবং আমি জয়ী হব বলে শতভাগ আশাবাদী।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন