তানোরে স্কুল চলাকালীন বজ্রপাতে ৪ শিক্ষার্থী আহত
রাজশাহীর তানোরে স্কুল চলাকালীন বজ্রপাতের ঘটনায় ৪ শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তানোর উপজেলার বাধাঁইড় ইউনিয়নের ঝিনাইখোর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে গুরুত্বর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্রী হাবিবা খাতুনকে (১৩) নিজ গাড়িতে করে তানোর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।
আহত অন্য তিনজন হলো- ষষ্ঠ শ্রেণির ছাত্রী জুঁই (১৩), নবম শ্রেণির ছাত্রী মাহাফুজা আকতার (১৫), অষ্টম শ্রেণির ছাত্রী ইয়াসমিন খাতুন ইভাকে (১৪)। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে জুঁই নামে আহত ওই ছাত্রী বাড়ি গিয়ে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকেও সন্ধ্যার পর তানোর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
উপজেলার ঝিনাইখোর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মতিউর রহমান বলেন, স্কুল চলাকালীন বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করে স্কুলের পাশে আম গাছে বজ্রপাত ঘটে। ঘটনাস্থলে বেশ কয়েকটি পাতিহাঁস পুড়ে হয়ে যায়। ওই সময় আমাদের স্কুলের আহত ওই চার ছাত্রী বাইরে ছিল, এ কারণে বজ্রপাতে তারা আহত হয়।
এ ব্যাপারে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, ঘটনাটি জানার পর আমি ওই স্কুলে গিয়ে আহত এক ছাত্রীকে আমার গাড়িতে করে তানোর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে দেই। পরে ওই ছাত্রীর বিষয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলে এসেছি বলে জানান ইউএনও।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied