ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় কলেজছাত্রীর আত্মহত্যা


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১৭-৯-২০২২ দুপুর ১১:৩৪
খুলনার কয়রা উপজেলায় কলেজ পড়ুয়া শিক্ষার্থী তনুশ্রী (১৮) সুইসাইড নোটে ৩ জনকে দায়ী করে আত্মহত্যা করেছেন। উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা গ্রামের দিপক মাঝির একমাত্র মেয়ে তনুশ্রী মাঝি গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আত্মহত্যা করে। সে গড়ইখালী আবু মুছা মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
 
সুইসাইড নোটে তনুশ্রী লেখেন, ‘আমি সঠিক ভাবে বাঁচতে চাইছিলাম। কিন্তু পারলাম না। ওরা আমার পিছনে খুব ভালো মতো লাগিছে। আমি না মরা পর্যন্ত শান্তি পাবে না। শুভ, আলিফ, মিহির ওরা আমাকে বাঁচতে দিলো না।’
 
নিহতের পিতা দিপক মাঝি জানান, বিকেল সাড়ে ৪টায় আমি সুন্দরবন থেকে কেওড়া ভেঙে বাড়ি এসে জানি মেয়ে গলায় দড়ি দিয়েছে। মেয়ের ঘরে দরজা বন্ধ থাকায় জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে মেয়ের পা উঁচু করে ধরি। তার মা রশ্মি কেটে দেয়। বিছানায় শোয়ানোর পরে মোবাইল দিয়ে চাপা একটি কাগজ দেখতে পাই। ওই কাগজে তিনজনকে দায়ী করে নোট লেখা ছিল।'
 
মহেশ্বরীপুর ইউনিয়নের মেম্বর চায়না মন্ডল বলেন, 'খবর পেয়েই আমি তনুশ্রীদের বাড়ি যাই। সেখানে গিয়ে দেখি সে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ সেখান থেকে একটা সুইসাইড নোট উদ্ধার করে নিয়ে যায়।'
 
কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, সুইসাইড নোটের বিষয়ে আমার জানা নেই। যদি এ ধরণের কোন বিষয় থাকে তাহলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার