ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রাখাইনে সহিংসতায় ফের বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গারা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৭-৯-২০২২ দুপুর ১১:৪৭

মিয়ানমারের রাখাইনে নতুন করে সহিংসতার জেরে আবারো বাংলাদেশ সীমান্তে আসছে রোহিঙ্গারা। তাদের অনেকেই গোপনে উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবির এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। চলতি মাসের প্রথম সপ্তাহে এমন একাধিক পরিবারের সন্ধান পাওয়া গেছে।

মাত্র কয়েক দিন আগে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছেন হাজেরা বিবি। আশ্রয় নিয়েছেন বালুখালী রোহিঙ্গা শিবিরে থাকা আত্মীয়ের কাছে। রাখাইনে আবারো রোহিঙ্গা নির্যাতন শুরু হওয়ায় হাজেরার মতো অনেকেই নতুন করে পালিয়ে আসছেন বাংলাদেশে। অনেক রোহিঙ্গা আবার অপেক্ষা করছেন সীমান্তের কাছে।

হাজেরা বিবি জানান, মিয়ানমারে নির্যাতনের কারণে আামার বাবা-মা আগে থেকেই এখানে এসেছে। আমিও বাবা-মার কাছে চলে এসেছি। মিয়ানমারের মধ্যে বেশি সংঘর্ষ হচ্ছে তাই এখানে পালিয়ে এসেছি। জেলেদের নৌকায় করে আরো ২ জন নারীর সাথে আমি এ পারে এসেছি।

রোহিঙ্গা শিবিরে থাকা অনেকের স্বজন এখনো মিয়ানমারে রয়েছে। সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের খবরে উদ্বিগ্ন ক্যাম্পে থাকা রোহিঙ্গারা।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ৫ বছর ধরে বাংলাদেশে অবস্থান করছে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা। নতুন করে আর রোহিঙ্গা অনুপ্রবেশ চান না তারা। তবে সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে সর্তক থাকার কথা জানিয়েছে বিজিবি। উখিয়া এবং টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত ১৫ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে, দাবি রোহিঙ্গা প্রত্যাবাসন ও সংগ্রাম কমিটির।

এদিকে, মিয়ানমারের ছোড়া মর্টারশেল বিস্ফোরণে এক কিশোর নিহতের পর তমব্রু সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মিয়ানমার থেকে ছোড়া ৫টি মর্টারশেল এসে পড়ে বাংলাদেশের তমব্রু সীমান্তে। জিরো পয়েণ্টের কাছে পড়া গোলা দেখতে উৎসুক রোহিঙ্গারা ভিড় করলে ২টি মর্টা শেলের বিস্ফোরণ ঘটে। এতে এক কিশোর নিহত হয়, আহত হয় আরো ৫ জন। আহতদের কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

এদিকে, বিস্ফোরণের ঘটনার পর থেকে সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। স্থানীয়দের সীমান্ত এলাকায় না যেতে অনুরোধ জানিয়েছে প্রশাসন। এর আগে ২৮ আগস্ট ও ৩ সেপ্টেম্বর দুই দফায় ৪টি মর্টারশেল বাংলাদেশের ভেতরে ঘুমধুমে পড়ে। এ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানায় ঢাকা।

জামান / জামান

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত