সাতক্ষীরায় করোনা ও উপসর্গে আরো ১০ জনের মৃত্যু
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে পাঁচ নারীসহ আরো ১০ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এ দিকে একই সময় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১১ জনের। এ নিয়ে জেলায় বুধবার (৭ জুলাই) সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৬ জন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৩৮৬ জন। জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে জেলায় মারা গেছেন ১০ জন। এরমধ্যে সামেক হাসপাতালে ৯ জন ও বেসরকারি হাসপাতালে মারা গেছেন একজন।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন- তালা উপজেলার দুধলে গ্রামের মৃত খোরাম হোসেনের স্ত্রী ফাতেমা খাতুন (৬৫) ও একই উপজেলার ইসলামকাটি গ্রামের মৃত মুকুর দাসের ছেলে গোবিন্দ দাস (৬১), রামেরডাঙ্গা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে জুফিকার আলী (৫৯), শহরের কামালনগর এলাকার দেলদার রহমানের ছেলে মাহাবুবার রহমান (৭০), সদরের আলীপুর গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী নাজমুন নাহার (৩০), আশাশুনির বাইনতলা গ্রামের মৃত অযেদ আলীর ছেলে লুৎফার রহমান (৬০), দেবহাটার চণ্ডিপুর গ্রামের মিলন চৌধুরীর স্ত্রী শাহানাজ (৩২), কলারোয়ার তালুনদিয়া গ্রামের গোলাম রুহুলের স্ত্রী রহিমা খাতুন (৫০) ও যশোরের কেশবপুরের মাত্তারাডাঙ্গা গ্রামের প্রবীর কুমারের স্ত্রী ডলি (৩৭)। এছাড়া সাতক্ষীরা শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।
এদিকে, এ সময় জেলায় ৪০৬ নমুনা পরীক্ষায় ১১১ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সামেক হাসপাতালের পিসিআর ল্যাবে মোট ১৯৫টি নমুনা পরীক্ষায় ৪১ জনের ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২১১টি নমুনা পরীক্ষায় আরও ৭০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। শনাক্তের হার ২৭ দশমিক ৩৪ শতাংশ।
তিনি আরো বলেন, মঙ্গলবার (৬ জুলাই) পর্যন্ত সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫৪ জনে। জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৮৩৬ জন।
এমএসএম / জামান
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত
কুড়িগ্রামে প্রশাসনের তৎপরতায় সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে, কৃষকদের মাঝে উদ্বেগ কমেছে
জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
টঙ্গীতে ডাকাতির প্রস্তুতির মামলায় ৩ জন গ্রেফতার