ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৭-৯-২০২২ দুপুর ৪:১২
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর টি-বাঁধ এলাকার পিঁপড়া আপ্যায়ন অ্যান্ড কনভেনশন সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ঐ নূতনের কেতন ওড়ে’ নামে স্মরণিকার  মোড়ক উন্মোচন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি আবু কাওসার মাখনের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য শাহিনুর রহমান সোনার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল করিম। মধ্যাহ্নভোজ শেষে রাজশাহী বেতার ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
 
এর আগে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব চত্বর থেকে আনন্দ র‌্যালি ও মোটরসাইকেল শোভাযাত্রা  বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 
 
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার, সিনিয়র সাংবাদিক সুজা উদ্দিন ছোটন, সিনিয়র সাংবাদিক আবু সালেহ ফাত্তাহ, মহানগর জাসদের সহ-সভাপতি সাহরিয়ার রহমান, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মিন্টু, সিপিবি রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক অজিত কুমার মণ্ডল, মুক্তযুদ্ধকালীন বাংলাদেশ বেতারের কণ্ঠযোদ্ধা মতিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাইনুল হাসান জনি প্রমুখ। 
 
এ সময় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম, সহ-সভাপতি ফারুক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, সহ-সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, দপ্তর সম্পাদক সাগর নোমানী, নির্বাহী সদস্য শাহীন সাগর, জুবায়ের আলম রাজন, সদস্য জহির সরকার রাতুল প্রমুখ উপস্থিত ছিলেন ।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম