শেখ রাসেল স্কয়ারে আ’লীগের প্রার্থী ফারুক হোসেনের সাথে জনপ্রতিনিধিদের মতবিনিময়
আগামী ১৭ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ফারুক হোসেনের সাথে জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে সভাপতি শামীম হকের সভাপতিত্বে আগামী ১৭ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ফারুক হোসেনের সাথে জেলার সকল জনপ্রতিনিধিদের এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি ও আ:লীগ মনোনীত প্রার্থী সাবেক কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. ফারুক হোসেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ,কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম,জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা সহ ফরিদপুরের বিভিন্ন উপজেলার চেয়ারম্যান-মেম্বার ও পৌরসভার কাউন্সিলর বৃন্দ।
এছাড়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ও এ সময় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ফারুক হোসেনকে জয়ী করার লক্ষ্যে জেলার সকল জন প্রতিনিধিদের কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার আহ্বান জানায় এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন