পাবনায় নারী উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত
নারী উদ্যোক্তাদের নানাবিধ প্রতিবন্ধকতা, নারী উদ্যোক্তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়িক দিকনির্দেশনাসহ বিভিন্ন বিষয়ের ওপর মিলনমেলার আয়োজন করা হয়। শনিবার (১৭ সেপ্টেম্বর) দিনব্যাপী পাবনায় নারী উদ্যোক্তাদের মধ্যে পারভীন কেক গ্যালারির উদ্যোগে পাবনার দোগাছী বাজারের পারভীন কেক গ্যালারিতে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রেজাউল রহিম লাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুন নাহার লুনা, সাঈদা শবনম।
মিলনমেলায় অতিথিবৃন্দ নারী উদ্যোক্তাদের নানাবিধ প্রতিবন্ধকতা, নারী উদ্যোক্তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়িক দিকনির্দেশনাসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন এবং হাংরি পাবনার উদ্যোগে গোল্ডেন বাস্কেট দ্বিতীয় আচার ও কেক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন (কেক) হওয়ার গৌরব অর্জন করায় পারভীন কেক গ্যালারির স্বত্বাধিকারী ফরিদা পারভীন পপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় হাংরি পাবনার চিফ অ্যাডমিন মিজানুর রহমান, অ্যাডমিন দেওয়ান মাহবুব, পারভীন কেক গ্যালারির আবদুস সাত্তার, সামিয়া, সাংবাদিক আর কে আকাশ, নিপা ইসলাম, নারী উদ্যোক্তা মুখরোচক-এর স্বত্বাধিকারী আয়শা ইরা, রোজকার সদাই-এর ইলোরা লেয়া, ঘরেই বাজার-এর রোমানা আলম, সোনিয়া কিচেন-এর সোনিয়া খাতুন, রূপার রান্নাঘর-এর ইসরাত জাহান রূপাসহ অন্য নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন