ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী আটক


জ্যেষ্ঠ প্রতিবেদক  photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৯-২০২২ দুপুর ৪:৩৭

মানিকগঞ্জে পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গা নারীকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। তার নাম হুমায়রা (১৬)। বাবার নাম হামিদুল্লাহ। রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তারা তাকে আটক করেন। এ সময় ওই নারীর সঙ্গে থাকা আবু তাহের (২২) নামে এক দালালকেও আটক করা হয়। সে কক্সবাজারের চকরিয়া থানার গোয়াইলমারা গ্রামের মো. ইলিয়াসের ছেলে। 

মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক নাহিদ নেওয়াজ বলেন, জেলার সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চরচান্দহর গ্রামের বাসিন্দা পরিচয় দিয়ে পাসপোর্টের আবেদন করেন এক নারী। আবেদনে তার নাম দেয়া হয় তাসনিম বেগম, পিতার নাম দেয়া হয় মো. খলিলুর রহমান। তিনি জন্মসনদ, বাবার জাতীয় পরিচয়পত্র ও চান্দহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সনদপত্র দেন। কিন্তু তার কথাবার্তায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার আঙ্গুলের ছাপ পরীক্ষা করে দেখা যায়, রোহিঙ্গা হিসেবে তিনি নিবন্ধিত হয়েছেন। তার নাম হুমায়রা, পিতার নাম হামিদুল্লাহ ও রোহিঙ্গা আইডি নম্বর ১৫৫২০১৭১২২৪১১৫৪৫৯। 

নাহিদ নেওয়াজ আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকার করেছেন তিনি রোহিঙ্গা। পরে ওই নারীকে মানিকগঞ্জ সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ বিষয়ে মামলা হয়েছে। 

জানা যায়, আবু তাহেরের সহযোগিতায় সিঙ্গাইর এলাকার এরশাদ নামে এক দালালের মাধ্যমে এক লাখ টাকা চুক্তিতে পাসপোর্ট করতে আসেন ওই নারী। এজন্য এরশাদকে অগ্রিম দেয়া হয় ৬০ হাজার টাকা। তবে পাসপোর্ট কর্মকর্তাদের হাতে ওই নারী আটক হওয়ার পর সটকে পড়েন দালাল এরশাদ।

খোঁজ নিয়ে জানা যায়, পাসপোর্টের আবেদনে ওই নারী সিঙ্গাইরের চান্দহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বাদল স্বাক্ষরিত একটি সনদ ও সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়ন পরিষদ থেকে করা জন্মসনদ জমা দেন। 

জানতে চাইলে চান্দহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বাদল বলেন, এটা একটা জাল সনদ। ওই সনদে যে স্বাক্ষর রয়েছে সেটা আমার নায়। যে তারিখ দেয়া আছে ওই তারিখে আমি কোনো সনদ দেইনি।

শাহাজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ৭-৮ দিন আগে সোনাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের জন্মসনদ সার্ভারের আইডি হ্যাক হয়েছে। বিষয়টি জানার পর আমি আইডি-পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। বিষয়টি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) স্যারকে জানিয়েছি। স্যার প্রধান কার্যালয়ে জানিয়েছেন। তবে এখনো কোনো সমাধান আমরা পাইনি।

ডিডিএলজি মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, আমরা হ্যাক হওয়া আইডির কার্যক্রম স্থগিত করার চেষ্টা করছি। সার্ভার নিয়ন্ত্রণ কেন্দ্রে জানানো হয়েছে। প্রতিদিনই এ বিষয়ে যোগাযোগ করছি কিন্তু কোনো সমাধান পাচ্ছি না। গত ৭-৮ দিনে সোনাতনী ইউনিয়নের নামে এক হাজারের বেশি জন্মসনদ করা হয়েছে। প্রতিদিনই ১০০ থেকে ২০০ জন্মসনদ করা হচ্ছে। হ্যাকারকে শনাক্ত করার কাজ চলছে। আমরা জানতে পেরেছি ঢাকার কেরানীগঞ্জ এলাকার একটি ছেলে এটি হ্যাক করেছে। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছি।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচন সভাপতি-এ্যাড. সোলায়মান বিশু সম্পাদক আব্দুল ওয়াহেদ

ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তিন সন্তানের জননীকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্রেন্ডশিপের ভেড়া বিতরণ

নির্মাণসামগ্রীর চড়া দামে স্থবির উন্নয়নকাজ

দুদকের মামলায় টেকনাফের আব্দুর রহিমের ৩ বছরের কারাদণ্ড

পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ

কুড়িগ্রামে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযান, গাঁজা-ইয়াবা সেবনে দুজনের কারাদণ্ড

২৬ মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী চকরিয়ার নবীর হোসেন মহেশখালীতে গ্রেফতার

মনপুরা লঞ্চঘাটে পুলিশের অভিযান, ১০০ পিস ইয়াবাসহ আটক দুই যুবক

যশোর দশমহাবিদ্যা মন্দিরে ইসকনের একচ্ছত্র নিয়ন্ত্রণের অভিযোগ

ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও পক্ষপাতের অভিযোগ: নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল করিমকে প্রত্যাহার