ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফেনীর ফুলগাজীতে টিকটকে অভিনয় করতে গিয়ে কিশোরের মৃত্যু


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১৯-৯-২০২২ দুপুর ১১:২০
ফেনীর ফুলগাজীতে পল্লব দেবনাথ (১৮) নামে নবম শ্রেণির এক ছাত্র টিকটকের ভিডিও বানাতে গিয়ে গলায় ফাঁস লেগে মারা গেছে। এ ঘটনায় তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে মৃত্যুর ভিডিও উদ্ধার করেছে পুলিশ।
 
গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফুলগাজী মহাদেব বাড়ির সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত পল্লব ওই গ্রামের কেশবনাথের ছেলে। সে মুন্সীরহাট আলি আজম স্কুল অ্যান্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের নবম শ্রেণির ছাত্র।
 
ফুলগাজী থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে তার নিজেদের দোতলা বাড়ির নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে প্যান্টের বেল ও গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। মরদেহ উদ্ধারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ। এতে টিকটক অ্যাপের ভিডিওতে তাকে দুবার আত্মহত্যা করার চেষ্টা করতে দেখা যায়। দুবারই আত্মহত্যা চেষ্টার ভিডিও সে মোবাইল ফোনে ধারণ করে সংরক্ষণ করে। পরে তৃতীয়বারের সময় আবার ভিডিও চালু রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। উদ্ধারকৃত মোবাইলের টিকটক অ্যাপে আত্মহত্যার বিষয়টি দেখা যায় বলে জানায় পুলিশ।
 
মৃত স্কুলছাত্রের বাবা কেশবনাথ জানান, শনিবার রাতে ফুলগাজী বাজার থেকে বাজার করে নিয়ে আসে তার ছেলে। তারপর তার রুমে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলে সে দরজা খোলে না। পরে জানালা দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর দরজা ভেঙে তাকে নামানো হয়।
 
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনের টিকটক অ্যাপ থেকে আত্মহত্যার ভিডিও পাওয়া যায়। এতে দেখা যায়, দুবার ব্যর্থ হয়ে তৃতীয়বারের চেষ্টায় মারা যায় সে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ