যে কোনো সময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে বসবাসকারীদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত আসতে পারে যে কোনো সময়। সোমবার (১৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবিরিজী এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, এক মাসেরও বেশি সময় ধরে সীমান্তের ওপারে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির গোলাগুলি চলছে। তাদের ছোড়া গোলা বাংলাদেশের অভ্যন্তরে পড়ে আহত ও নিহতের ঘটনা ঘটেছে। এছাড়া মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে ব্যবহার করা হচ্ছে হালকা ও ভারী অস্ত্র। বিস্ফোরণের শব্দে কম্পিত হচ্ছে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, তমব্রু, বাইশফারিসহ সীমান্ত লাগোয়া গ্রামগুলো। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফাটল ধরেছে মাটি দিয়ে তৈরি ঘরের দেয়ালে। প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না।
এরমধ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আশপাশের বিদ্যালয়গুলো খোলা থাকলেও উপস্থিতি কম। নিরাপদ ও স্বাভাবিকভাবে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র সরিয়ে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে নেয়া হয়েছে।
ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. আনোয়ার হোসেন জানান, সীমান্তের কাঁটাতারের ৯০০ ফুটের মধ্যে বসবাসকারী বাংলাদেশিদের নিরাপত্তার স্বার্থে করণীয় সম্ভাব্য বিষয় নিয়ে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার জেলা প্রশাসকের সঙ্গে আলোচনাসাপেক্ষে তাদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হতে পারে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস জানান, সীমান্তসংলগ্ন প্রায় ৪০০ পরিবারের নিরাপত্তার জন্য সম্ভাব্য করণীয় সম্পর্কে বৈঠক শেষে সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জেলা প্রশাসক ইয়াছিন পারভিন তিবিরিজী জানান, স্থানীয়দের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আজ (সোমবার) সম্ভাব্য পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হবে।
জামান / প্রীতি
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা