সাংবাদিকতায় শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন এস.এম.পিন্টু
নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তথ্যভিত্তিক প্রতিবেদনের মাধ্যমে দেশের অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম থেকে এবার শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২ পেলেন দৈনিক সকালের সময়ের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রামের ব্যুরো প্রধান এস.এম.পিন্টু।
গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার বিজয় নগরে হোটেল অরনেট এর জিনিয়া হলে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, গুণিজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই পদক দেওয়ার জন্য মনোনীত করা হলেও শারীরিক অসুস্থতার কারনে উপস্থি না থাকায় প্রতিনিধির মাধ্যমে সম্মাননা চট্টগ্রামে পাঠিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ।
সংগঠনের প্রধান উপদেষ্টা শেরে বাংলা একে ফজলুল হকের দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুম মোর্শেদের সভাতিত্বে বিশ্ব শান্তি দিবস ২০২২" উপলক্ষ্যে বর্ণাঢ্য আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম ও শেখ রাশেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক লায়ন মুজিবুর রহমান।
সংগঠনের মহাসচিব আরকে রিপনের সার্বিক তত্ত্বাবধানে মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় অনুষ্ঠানে অনেক গণ্যমান্য ব্যতিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য নির্ভিক সাংবাদিকতার মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এর আগেও তিনি সাউথ এশিয়া গোল্ডেন এ্যাওয়ার্ড, ভারতরত্ন মাদার তেরেসা এ্যাওয়ার্ড ও দৈনিক সকালের সময়ের বর্ষসেরা প্রতিবেদকের পুরস্কার লাভ করেন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied