পাথর ভাঙা মেশিন ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাথর ভাঙা মেশিন ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক আবু জাফর। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলার শহীদ আফজাল হোসেন মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমন। এ সময় বুড়িমারী স্থলবন্দর এলাকার পাথর ভাঙা মেশিন ব্যবসায়ী ও মালিকরা উপস্থিত ছিলেন।
সভার প্রধান অতিথি জেলা প্রশাসক আবু জাফর বলেন, অবৈধভাবে যত্রতত্র পাথর ভাঙা মেশিন বসানো যাবে না। উপজেলা স্থান নির্ধারণ কমিটির অনাপত্তিপত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে জেলা প্রশাসনের লাইসেন্স/অনুমতিপত্র নিয়ে পাথর ভাঙা মেশিন বসাতে হবে। পাথর ভাঙা মেশিনে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতায় সবাইকে সজাগ থাকতে হবে। প্রত্যেক শ্রমিককে মাস্ক পরতে হবে। পাথর ভাঙার সময় পানি ব্যবহার বাধ্যতামূলকভাবে করতে হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক ও বুড়িমারী স্থলবন্দর শিল্প মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান পবন, বুড়িমারী ইউনিয়নের চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু, পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মোত্তালিব সরকার, পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাওহীদ মাহমুদ প্রমুখ।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied