সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত
জামালপুরের সরিষাবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃংখলা বিষয়ক সভায় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। এ বছর উপজেলায় মোট ৩৯টি পূজামণ্ডপে শারদীয় উৎসব পালিত হবে বলে জানা যায়। এ বছর পূজার সংখ্যা গত বছরের চেয়ে চারটি কম।
পূজা উদ্যাপন উপলক্ষে আয়োজিত সভায় সবকটি পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক বাবু দীপক কুমার সাহা, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য অধ্যক্ষ রমেশ চন্দ্র সূত্রধর, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিন, ওসি মোহব্বত কবির, ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, পিআইও হুমায়ূন কবির, ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন, সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, পিংনা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কামরাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, মহাদান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied