ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাজীপুরের ৫৫ বছর বয়সী বেলায়েত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৯-৯-২০২২ বিকাল ৫:৫৯
গাজীপুরের ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। তার রোল নম্বর ২২৩১৩১-০০০৫।
 
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন বেলায়েত শেখ। দুপুর ২টায় ফল প্রকাশিত হলে ৬৮ নম্বর পেয়ে উত্তীর্ণ হন তিনি। বেলায়েত শেখ গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা। 
 
সোমবার দুপুরে ফেসবুকে বেলায়েত শেখ লেখেন, ‘আলহামদুলিল্লাহ' রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ভর্তি পরীক্ষায় পাস করেছি। মায়ের অনুমতি পেলে ভর্তি হব ইনশাল্লাহ।’
 
১৯৬৮ সালে জন্ম নেয়া বেলায়েত ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ছিলেন প্রবল আগ্রহী। তবে দারিদ্র্যের কারণে স্বপ্ন অধরাই থেকে যায়। ১৯৮৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন বেলায়েত। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে তা হয়ে ওঠেনি। ২০১৭ সালে ৫০ বছর বয়সে ভর্তি হন নবম শ্রেণিতে।
 
উল্লেখ্য, চলতি বছর ঢাকা মহানগর কারিগরি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে (এইচএসসি-ভোকেশনাল) জিপিএ ৪.৫৮ নিয়ে পাস করেন বেলাযেত। এর আগে ২০১৯ সালে বাসাবোর দারুল ইসলাম আলিম মাদরাসা থেকে জিপিএ ৪.৪৩ পেয়ে মাধ্যমিক-সমমান দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলেও কৃতকার্য হতে পারেননি।

এমএসএম / জামান

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা