ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

টিকা নিয়েও করোনায় আক্রান্ত হলেন চেয়ারম্যান ইউনুস তালুকদার ঠান্ডু


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ৭-৭-২০২১ দুপুর ৪:৪৮
টিকা নিয়েও টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের তিনবারের চেয়ারম্যান মো. ইউনুস তালুকদার ঠান্ডু করোনায় আক্রান্ত হয়েছেন। চেয়ারম্যানের স্ত্রী আয়েশা সিদ্দিকা লাকীও করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (৭ জুলাই) বিকেলে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা লাকী দৈনিক সকালের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
করোনা ভাইরাসে আক্রান্ত চেয়ারম্যান ইউনুস তালুকদার ঠান্ডুর স্ত্রী আয়েশা সিদ্দিকা দৈনিক সকালের সময়কে মুঠোফোনে জানান, তিনি ও তার স্বামী করোনায় আক্রান্ত হয়েছেন। রাজধানীর উত্তরার ধুলিপাড়ার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন তারা। এছাড়াও তার ও চেয়ারম্যানসহ পরিবারের সকলের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
 
এ বিষয়ে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী দৈনিক সকালের সময়কে জানান, গত মঙ্গলবার ঢাকা থেকে চেয়ারম্যানসহ তার সহধর্মিণী করোনার নমুনা দেন। আজ বুধবার নমুনার ফলাফল পজিটিভ এসেছে জানতে পারি। তিনি চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি করোনার টিকা নিয়েছিলেন।
 
তিনি আরো জানান, জেলার অন্যান্য উপজেলার চেয়ে আমাদের এ উপজেলায় করোনা সংক্রমণ দিন দিন আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সতর্কতার সাথে চলার আহ্বান জানান তিনি।

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা