গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে উপলক্ষে কোটালীপাড়া ছাত্রলীগের বর্ধিত সভা
আসন্ন গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে কোটালীপাড়া ৪ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী পৌর ছাত্রলীগ সভাপতি চৌধুরী সেলীম আহম্মেদ ছোটনকে বিজয়ী করতে কোটালীপাড়া ছাত্রলীগের নেতাকর্মিরা মাঠে থাকবেন বলে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ যৌথ ভাবে এ সভার আয়োজন করেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন এর সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলীউজ্জামন জামির এর সঞ্চালণায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভিপি নাজমুল সরদার চপল, কলেজ ছাত্রলীগ সভাপতি স্বপন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রাসেল শেখ, জুয়েল মুস্নি, মনিরউজ্জামান,শামিম দাড়িয়া,নিয়াজ মোর্শেদ হিরো, মশিউর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রিমো, পৌর ছাত্রলীগ সহ সভাপতি সাজ্জাদ সুমন,উপজেলা ছাত্রলীগের, উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াদুল নিজামী,সাহিত্য বিষয়ক সম্পাদক কাজী নুর ইসলাম,কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব শেখ,সহ সভাপতি রিফাত দাড়িয়া, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লালন শেখ,কলেজ ছাত্রলীগের সহ সভাপতি শফিক তালুকদার, পৌর ছাত্রলীগ নেতা সবুজ হাওলাদার ও হাইউল গাজী সহ তিনটি ইউনিটের ছাত্রলীগের শীর্ষ নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান বক্তা রফিকুল ইসলাম বলেন আসন্ন গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে কোটালীপাড়া ৪ নং ওয়ার্ডের সদস্য পদে আমাদের প্রার্থী পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলীম আহম্মেদ ছোটন এর পক্ষে থেকে তাকে বিজয়ী করতে ছাত্রলীগ মাঠে থাকবে। অন্যান্য নেতারা পৌর ছাত্রলীগ সভাপতি চৌধুরী সেলীম আহম্মেদ ছোটনের পক্ষে তাকে বিজয়ী করার আহবান জানান এবং দলমত গুরুপিং ও ভেদাভেদ ভুলে কাঁদে কাঁধ মিলিয়ে একসাথে সবাই মিলেমিসে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার কথা বলেন ।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান