ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সাফ শিরোপা সারথি মাগুরার সাথী ও ইতি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২২-৯-২০২২ দুপুর ১১:৪৭

সাফ গেমসে বাংলাদেশ ফুটবলে চ্যাম্পিয়ন দলে মাগুরার দুই মেয়ে ইতি রানী ও সাথী বিশ্বাস। দুজনের বাড়ি মাগুরা জেলা শ্রীপুর উপজেলার গোয়ালদহ গ্রামে।মাগুরা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের গ্রাম গোয়ালদহ। শ্রীপুর উপজেলার এই গ্রামের দুই মেয়ে সাথী বিশ্বাস (১৭) ও ইতি রাণী মন্ডল (১৬) এবার নারী সাপ চ্যাম্পিয়ন দলে ছিলেন। গোলকিপার হিসাবে খেলা দুজনেই বড় হয়েছেন দরিদ্র পরিবারে। শুরুর দিকে মেয়েদের ফুটবল খেলা নিয়ে এলাকার লোকজন নেতিবাচক কথা বললেও এখন সবাই তাদের পরিবারের সদস্যদের প্রশংসা করছেন। আনন্দ ও উচ্ছ্বাসে ভাসছেন ওই গ্রামসহ মাগুরা জেলা।

সাথী ও ইতি ফুটবল খেলা শুরু করেছিলেন গোয়ালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। সেখান থেকেই বিকেএসপি হয়ে এখন জাতীয় দলের সদস্য।

এবার মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন সাথী বিশ্বাস। তবে সাফে খেলতে যাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি। গোয়ালদহে শিক্ষকদের উদ্যোগে প্রথম যে মেয়েদের নিয়ে ফুটবল অনুশীলন শুরু হয় তাদের একজন সাথী বিশ্বাস। ওই সময় সাথীর পরিবার মেয়েকে ফুটবল খেলতে দিতে আগ্রহী ছিলেন না। মূলত শিক্ষকদের অনুরোধেই সাই দিয়েছিলেন তাঁর পরিবার। সাথী বিশ্বাস এর বাবার নাম বিদ্যুৎ কুমার বিশ্বাস। মাতা সুদেবী বিশ্বাস। বাজারে ছোট একটা স্টুডিও এর দোকান দিয়ে স্বল্প আয়েই চলে তাদের সংসার। বিদ্যুৎ বিশ্বাস বলেন, আমার মেয়ে এত দূরে যাবে কখনো ভাবিনি। দেশ-বিদেশে খেলতে যাচ্ছে এটা বিশাল কিছু মনে হয়। 

অপর দিকে ইতি রাণী মন্ডলের বাবার নাম মনোজিত মন্ডল। পেশায় একজন ভ্যান চালক, পাশাপাশি ডেকোরেটর দোকানে শ্রমিক হিসেবে কাজ করেন। মাঠে কোন জায়গা জমি নেই। মাত্র ১৮ শতক জমিতে ছোট দুটো টিনের ঘর আছে। চার মেয়ের মধ্যে তিনজনকে বিয়ে দিয়েছেন। ছোট মেয়ে ইতি রানী মন্ডল এখন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য। মনোজিৎ কুমার বলেন, গ্রামের দরিদ্র পরিবারের মেয়েদের নিয়ে নানা রকম দুশ্চিন্তায় ভুগতে হয় বাবা-মায়ের। বিয়ে দিতে না চাইলেও মানুষজন নানাভাবে চাপ দেয়। তবে ইতির মত হতে পারলে তাকে নিয়ে মা-বাবার আর চিন্তা নেই।

স্থানীয় লোকজনের ভাষ্যমতে গোয়ালদহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাস রঞ্জন দেবজ্যোতি ও সহকারী শিক্ষক শহিদুল ইসলামের উদ্যোগে এলাকায় মেয়েদের ফুটবল খেলা ও অনুশীলন শুরু হয়। দীর্ঘদিন ধরে অনুশীলনের ফলে সফলতা এসেছে। জেলা ও বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এখন পর্যন্ত ওই বিদ্যালয় থেকে ১৪ জন মেয়ে বিকেএসপি তে সুযোগ পেয়েছে। তার মধ্যে ৮ জন সহ মোট ১০ টি মেয়ে বিভিন্ন বয়স ভিত্তিক জাতীয় দলে খেলছেন। প্রভাস রঞ্জন দেবজ্যোতি বলেন, মেয়েরা যে গ্রাম সহ মাগুরার নাম উজ্জ্বল করেছে এতে আমরা সবাই খুব খুশি।
এই বিজয় উপলক্ষে সাথী ও ইতির পরিবারের সদস্য, গ্রামবাসী সহ মাগুরা জেলার সকলের মধ্যে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

এমএসএম / এমএসএম

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত