ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সরকারি হাসপাতালে মিলছে না কুকুড়ে কামড়ানো ভ্যাকসিন


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৯-২০২২ দুপুর ৩:২২

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সরবাহ নেই কুকুড়ে কামড়ানো ভ্যাকসিন। ফলে জরুরি সময়ে কুকুড়ে কামড়ানো ভ্যাকসিন সেবা পাচ্ছে না রোগীরা। এতে করে অতিরিক্ত টাকা দিয়ে বাহিরে থেকে কিনতে হচ্ছে কুকুড়ে কামড়ানো ভ্যাকসিন। এ স্বাস্থ্যকমপ্লেক্সে পাশ^বর্তী ঘাটাইল, কালিহাতী ও গোপালপুর উপজেলার অসংখ্য মানুষ চিকিৎসা নিতে আসেন। হাসপাতালে সাপে কাটা ভ্যাকসিন সরবরাহ থাকলেও কুকুড়ে কামড়ানো ভ্যাকসিন না থাকায় সেবা বঞ্চিত হচ্ছে রোগীরা। 

সম্প্রতি গেল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিনে ও রাতে উপজেলা পৌর শহরের কাঁচা বাজার এলাকায় দুই দফায় নারী, যুবক ও বৃদ্ধাসহ কমপক্ষে ৮ জন ব্যক্তি পাগলা কুকুড়ের কামড়ের শিকার হয়। পরে ওই দিন রাত ৯ টার দিকে আহতদের মধ্য বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গেলে শুধু প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং কুকুড়ে কামড়ানো ভ্যাকসিন সরবাহ নেই বলে আহতদের জানান হাসপাতাল কর্মরত চিকিৎসকরা। 

কুকুড়ের কামড়ানো শিকার ৮ ব্যক্তির মধ্য হাসপাতাল সূত্রে ৪ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের সরবেশ আলীর স্ত্রী ছালেহা বেগম (৫০), বাগবাড়ী গ্রামের শফিকুর রহমানের ছেলে মো. জনি (৩০), রাউৎবাড়ী গ্রামের আলামীনের স্ত্রী সুমাইয়া (২৫) এবং পৌর এলাকার ছাব্বিশা গ্রামের মো. জাহাঙ্গীর হোসেন। বাকিদের পরিচয় জানা যায়নি। 

ভুক্তভোগীরা জানান, দুই দফায় বেশ কয়েকজনকে পাগলা কুকুরে কামড়ে আহত করে। পরে আহতদেরকে ঘটনাস্থলে থাকা লোকজনের সহযোগিতায় হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কর্মরত চিকিৎসকরা জানায় হাসপাতালে কুকুড়ে কামড়ানো ভ্যাকসিন সরবাহ নেই। বাহির থেকে কিনে আনতে হবে। পরে বাহিরে থেকে ভ্যাকসিন কিনতে হয়েছে। হাসপাতালে ভ্যাকসিন না পাওয়া দু:খজনক প্রকাশ করেছে লোকজন। 

এ বাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান জানান, কুকুড়ে কামড়ানো ভ্যাকসিন হাসপাতালে সরবাহ না থাকায় রোগীরা বাহির থেকে কিনছেন। আর কুকুড়ে কামড়ালে সরকারি হাসপতালে যে ভ্যাকসিন দেওয়া হয় সেগুলো ৪জনের জন্য একটি প্যাকেজ। একজন রোগীকে একটি প্রয়োগ করলে বাকী ৩টি নষ্ট হয়ে যায়। হাসপাতালে ভ্যাকসিন সরবাহের বিষয় প্রক্রিয়াধীন। তবে, সাপে কামড়ানো ভ্যাকসিন সরবরাহ রয়েছে।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন