ভিত্তিপ্রস্তরেই আটকে আছে পুলিশ ফাঁড়ির নির্মাণ কাজ
সাধারণ মানুষের জীবনমান নিরাপত্তার লক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে একটি পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্থাপনের পাঁচ বছর পেরিয়ে গেলেও নির্মাণ কাজ শুরু হয়নি। ২০১৭ সালের ৯ নভেম্বর নালিতাবাড়ী পৌর শহরের ৭নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
জানা গেছে, ভারত থেকে নেমে আসা দুরন্ত ভোগাই নদী নালিতাবাড়ী উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত হওয়ায় ১২ টি ইউনিয়ন দুভাগে ভাগ হয়েছে। নদীর এপার থেকে ওপার যোগাযোগের জন্য নদীতে চারটি ব্রীজ রয়েছে।
বর্তমানে থানা তারাগঞ্জ দক্ষিণ বাজারে হওয়ায় নদীর পূর্ব পাশে রামচন্দ্রকুড়া ও মন্ডলিয়া পাড়া, কাকরকান্দী, নালিতাবাড়ী, রূপনারায়নকুড়া ও মরিচপুরান এই ৫ টি ইউনিয়নে নাগরিক নিরাপত্তা বিবেচনা করে ২০১৭ সালের ৯ নভেম্বর পৌরশহরের ৭ নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। ওই সময় সাথে ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। এরপর দীর্ঘ সময় পার হলেও কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ২০ শতাংশ জায়গার চারদিকে বাউন্ডারি ওয়াল আর ছোট্ট একটা পকেট গেইট রয়েছে। ভিতরে সব যায়গা জঙ্গলে ভর্তি। বিভিন্ন প্রজাতির আগাছা জন্মেছে। যেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সেখানে টাইলস দিয়ে তৈরী নেইমপ্লেটের সকল লেখা মুছে গেছে। বসার জন্য ভিটি পাকা করে দুটি ছাতা বানিয়ে রাখা হয়েছে মাত্র।
স্থানীয় কাউন্সিলর মোরাদ হোসেন টেটন বলেন, পুলিশ ফাঁড়িটি থাকলে আমাদের এই অঞ্চলের মানুষের নিরাপত্তার জন্য পুলিশ খুব সহজেই দ্রুত কাজ করতে পারতো। আমরা চাই এই পুলিশ ফাঁড়ির কাজ খুব দ্রুত শুরু করা হোক।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন বলেন, এ ব্যাপারে আমি অবগত নই। তবে ডিসি অফিস অথবা এসপি অফিস থেকে যদি কোনো প্রকার তৎপরতা গ্রহণ করা হয়, তাহলে বরাদ্দ সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ
আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ
রৌমারীর ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে নিঃস্ব ১৬০ পরিবার
শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা