ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের দুর্গম চরে কলা বাগান নষ্ট করে জমি দখলের অভিযোগ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২২-৯-২০২২ দুপুর ৪:৫৩
ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে ও হরিরামপুরের লেছড়াগঞ্জ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার দুর্গম চরের বাসিন্দা বাদশা মোল্লার খাস খতিয়ানের লীজকৃত সাড়ে ৫ একর জমির কলা বাগানের কলা গাছ কেটে দখল নেওয়ার চেষ্টা করেছেন একই এলাকার নুরুল হকের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক লোকজন বলে অভিযোগ করেছেন জমির লীজ প্রাপ্ত বাদশা মোল্লা ।  
বাদশা মোল্লা জানান , আমি ৩০ বছর ধরে  নতুন চরের এই জমি সরকারের কাছ থেকে লীজ নিয়ে কলা বাগান ও কৃষি কাজ  করে জীবন জীবিকা নির্বাহ করে  আসছি । হঠাৎ করে রোববার (১৮ ই সেপ্টেম্বর ) আমার তফসিল বর্ণিত মৌজা – রুস্তমপুর , ১ নং খাস খতিয়ান , দাগ নং – ৪৫/৪৬ , শ্রেনী – নাল , যথাক্রমে ২ দশমিক ৯৮ / ২ দশমিক ৫৭ , সর্বমোট ৫.৫৫ একর এ ডিগ্রীর চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন পালের নির্দেশে নুরুল হকের নেতৃত্বে আলমাস পাল , সাগর পাল , সেকেন মাতুব্বর সহ প্রায় দেড় শতাধিক লোকজন এসে আমার কলা বাগান কেটে ফেলে ও জমি দখল করার চেষ্টা করে । এতে আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি  হয়। 
এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে নুরুল হক জানান , এই জমি বাদশা মিয়ার নহে , জমির মালিক সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফদের  । তিনি আরো জানান , মিলন পাল চৌধুরী কামাল ইবনে ইউসুফদের আত্নীয় বিধায় এই জমি উদ্ধারের চেষ্টা চালায় । আমাকে মিলন পাল নির্দেশ দিয়েছে বিধায় আমি ঐ জমি দখলের জন্য গিয়েছিলাম ।   
নর্থ চ্যানেল ইউনিয়নের রাশেদ খান ও বক্কার ফকির জানান , বাদশা মোল্লার জমি দখলের জন্য প্রায় দেড় শতাধিক লোক এসেছিল , আমরা না থাকলে খুন / ন্যাক্কারজনক ঘটনা ঘটে যেত । 
তারা আরো জানান , এই জমি ফরিদপুরের জমিদার চৌধুরী কামাল ইবনে ইউসুফদের ও নয় এবং মিলন পালদের ও নয় । জমির মালিক মাননীয় সরকার বাহাদুর অর্থাৎ খাস খতিয়ানের ।  

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান