ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২-৯-২০২২ বিকাল ৫:৪৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মরিয়ম আক্তার(১০) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, বাবার দাবী তার মেয়েকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার মোমেন মিয়ার  ভাড়াটিয়া বাসা থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।মরিয়ম কিশোরগঞ্জ সদর উপজেলার জালিয়া এলাকার বাচ্চু মিয়ার মেয়ে  এবং শাইলজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শেনীর ছাত্রী।

বাচ্চু মিয়া জানান , তিনি একজন রিক্সা চালক। গত চার মাস আগে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের জালিয়া এলাকা থেকে একটু সুখের আশায় রূপগঞ্জের গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় বাসা ভাড়া নেন। স্ত্রীও স্থানীয় একটি গার্মেন্টসে চাকরী করেন। কাজের তাগিদে তারা মরিয়মকে রেখে প্রতিদিন সকালে বের হন আবার রাতে বাসায় ফিরেন। মঙ্গলবার বাড়িওয়ালা মোমেন তার বাসা থেকে একটু দুরে বিলে মাছ ধরতে যান।  ওইখানে থেকে বাড়িওয়ালার মেয়ের সাথে মাছ আনতে যায় মরিয়ম। এসময় মরিয়মের কাছ থেকে একটি মাছ পুকুরের পানিতে পড়তে যায়।  কিন্তু বাড়িওয়ালা ও তার পরিবার শিশুটিকে মাছ চুরি করেছে বলে দোষারোপ করে। বুধবার সন্ধ্যায় কাজে এসে দেখতে পারেন মরিয়মের ঝুলন্ত মরদেহ। মরিয়মের বাবা বাচ্চু মিয়ার অভিযোগ, মাছ নিয়ে দন্ধে বাড়িওয়ালা তার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে বাড়িওয়ালা মোমেনের সাথে যোগাযোগের চ্ষ্টো করে তাকে পাওয়া যাযনি।

ভুলতা পুলিশ ফাড়ির সহকারী পরিদর্শক হুমায়ন কবির বলেন, খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্তের প্রতিবেদন আসলে হত্যা না আত্মহত্যা বলা যাবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার