চৌহালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত দুই জন আহত
সিরাজগঞ্জের চৌহালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আয়েন উদ্দিন মন্ডল (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মটরসাইকেল চালক মানিক (২৩) ও আরোহী ইমরান (২২) গুরুতর আহত হয়েছে। নিহত আয়েন উদ্দিন খাষপুখুরিয়া ইউনিয়নের উত্তর খাষপুখুরিয়া গ্রামের মৃত জিয়াতুল মোল্লার ছেলে। খাষপুখুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন আলম মুরাদ সহ স্থানীয় জনসাধারণ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কোদালিয়া বাজার সংলগ্ন ব্রিজে এদুর্ঘটনা ঘটে, নিহত আয়েন উদ্দিন মন্ডল খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে নাগরপুর থেকে চৌহালী অভিমুখী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে আয়েন উদ্দিনকে গুরুত্বর আহত অবস্থায় নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। আহত চালক সহ আরোহীর অবস্থা আশঙ্কা জনক।
চৌহালী থানার ওসি হারুন অর রশিদ জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে মোটর সাইকেল চালক মানিক ও আরোহী ইমরান আহত হয়েছে। তদেরকে টাংগাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেল ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।একই দিনে পৃথকভাবে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত
ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২
বগুড়ায় নারীর সাথে আপত্তিকর ছবি তুলে অটোচালকের টাকা ছিনতাই
উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন
প্রেসক্লাব সা: সম্পাদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অডিও প্রকাশ ; সুশীল সমাজের নিন্দা
ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান
Link Copied