কমলগঞ্জে তরুণী ধর্ষণের ঘটনায় আটক ২
মৌলভীবাজারের কমলগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে এসেছে ধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। ধর্ষিতা ওই তরুণীকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৭ জুলাই) দুপুরে উপজেলার কুরমা চা বাগানের কালিটিলায় এ ঘটনা ঘটে। ধর্ষণের এ ঘটনায় বুধবার সন্ধ্যায় দুই যুবককে আটক করেছে পুলিশ।
জানা যায়, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার মীরা র্যালীর ২৪ বছর বয়সী যুবতী কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানের কালীবিল এলাকায় বোনের জামাই মুন্না র্যালীর বাড়ীতে বেড়াতে আসেন। বুধবার দুপুর ১২টার দিকে কালীবিল এলাকার পূর্ব পরিচিত ভুট্রো কুর্মীর ছেলে সঞ্জয় কুর্মি (২৫) এর সাথে দেখা হলে সে বেড়ানোর ছলে বাড়ীর পাশে একটি পরিত্যক্ত স্কুল ঘরে নিয়ে যায়। সেখানে সঞ্জয় কুর্মী ও তার বন্ধু একই এলাকার বানু নায়েকের ছেলে বিকাশ নায়েক (২৮) মিলে জোর পূর্বক তাকে ধর্ষণ করে।
এ সময় মেয়েটির চিৎকারে তার বোন জামাই মুন্না র্যালী ও এলাকাবাসী পরিত্যক্ত স্কুল থেকে মেয়েটিকে উদ্ধার করে কমলগঞ্জ থানায় এসে মৌখিক অভিযোগ করে তাকে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। মেয়েটির বোন জামাই মুন্না র্যালীর অভিযোগের প্রেক্ষিতে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসানের নেতৃত্বে এএসআই আনিছুর রহমান, এএসআই সবুজ সহ পুলিশের একটি দল বুধবার সন্ধ্যায় কুরমা চা বাগানের শ্রমিক পাড়া থেকে ধর্ষণের অভিযোগে সঞ্জয় ও বিকাশ নামে দুই যুবককে আটক করেন।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied