ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে অটোচালককে কুপিয়ে জখম, গ্রেফতার ২


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৭-৭-২০২১ রাত ৮:১৯

পটুয়াখালী বাউফল উপজেলার পুর্ব বিরোধের জেরে জামাল মৃধা (৩৫) নামে এক অটো গাড়ি চালককে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ১৪নং নওমালা বড় ব্রীজের পশ্চিম পার্শে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায়  খোকন ও সাইদুল নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত ৩ মাস আগে উপজেলার বাহির দাশপাড়া গ্রামের মো. বাবুল ফরাজী (৫০) ও মো. আনছার ফরাজির (৪৮) মধ্যে মারামারি হয়। ওই মারামারির সময় জামাল মৃধা উপস্থিত ছিলেন। এ সময় তিনি মারামারি থামাতে গিয়ে আহতও হয়েছিলেন। এতে জামাল মৃধা ওপর ক্ষুব্ধ ছিলেন বাবুল ফরাজী। মঙ্গলবার সন্ধ্যায় জামাল মৃধা তার অটোগাড়ি নিয়ে কালাইয়া থেকে নওমালা নগরের হাটে যায়। পূর্বে ওত পেতে থাকা বাবুল ফরাজীর ছেলে হাচান ফারজী (২৫) ৭/৮ জনের একটি বাহিনী দিয়ে জামাল মৃধাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা গুরুতর আহত জামাল মৃধাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্ররণ করেন।

এ ঘটনায় জামাল মৃধার স্ত্রী আসমা বেগম বাদী হয়ে হাচান ফরাজী (২৫) খোকন (২৬) সাইদুল (২২) বাবুল (৪৫)সহ অজ্ঞতনামা ৪ জনকে আসামী করে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্য‍াপারে বাউফল থানা ওসি আল মামুন বলেন, এঘটনায় মামলা হয়েছে। খোকন ও সাইদুল নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এমএসএম / জামান

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার