কয়রায় গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপের অভিযোগ: এলাকাবাসী বলছে ষড়যন্ত্র
কয়রায় এসিড আক্রান্ত হয়েছেন শামীমা নাসরিন (৩২) নামে এক গৃহবধূ। এ নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। স্থানীয় অনেকের মন্তব্য গায়ে এসিড ঢেলে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করেছেন গৃহবধূ। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আর ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন কয়রা থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের কুচির মোড় সংলগ্ন এলাকায়।
শামীমা নাসরিন বলেন, ‘প্রতিদিনের ন্যায় নিজের ঘরে রাতে ঘুমিয়ে পড়ি। হঠাৎ গভীর রাতে শরীরে জ্বালা পোঁড়ায় চিৎকার চেঁচামেচি করে বাড়ির সকলকে ডাকি। ভোর সাড়ে ৫টায় পরিবার আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে কে বা কারা এসিড নিক্ষেপ করেছে তা নিশ্চিত করতে পারেননি তিনি। শামীমা প্রথমে এমন বক্তব্য প্রশাসন ও গণমাধ্যমে দিলেও পরে পূর্বে যাদের সাথে জমি নিয়ে শত্র“তা তাদের নাম উলেখ করেন। তাদের দোষারোপ করে মামলা করার চেষ্টাও করছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার বৈদ্য বলেন মেজর তেমন কিছু দেখছি না, এসিড কিনা সন্দেহ হচ্ছে। এসিড হলে ক্ষত হতো। যতটুকু সমস্যা, সেটুকু এখানে চিকিৎসা সম্ভব। কিন্তু ভিকটিম খুলনায় যেতে চাচ্ছে তাই তাদের রেফার করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, শামীমার সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে একই গ্রামের আব্দুল খালেক ও লেয়াকত গংদের। প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের গায়ে নিজেই এসিড জাতীয় পদার্থ ঢেলে তাদের মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। এর আগেও শামীমা এলাকার নিরীহ ও সাধারণ মানুষের নামে মামলা দেয় প্রতিহিংসার বশে। সরেজমিন প্রতিবেশী ও স্থানীয়রা জানান হঠাৎ সকালে হাসপাতালে ভর্তি হওয়ার পর তারা বিষয়টা জানতে পারেন। তাদের দাবি, এটা ওই মহিলার সম্পূর্ণ প্রতিপক্ষকে ফাঁসানোর ফাঁদ। প্রতিবেশী আব্দুল খালেক বলেন, শামীমাকে দিয়ে তার স্বজনেরা জোর করে ভয়-ভ্রীতি দেখিয়ে আমাদের জমি দখল করে খাচ্ছে। উল্টো বিভিন্ন মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ করিয়ে মামলা দিয়ে হয়রানি করছে। ছোট বাচ্চা কোলে নিয়ে কান্না বিজড়িত কন্ঠে সাবিনা বলেন, আমি কিছুই জানি না। তার সাথে আমার কোন শত্র“তা নেই। জমি সংক্রান্ত বিরোধ পারিবারিক ও বংশগত। আমার বাচ্চা একেবারে ছোট। সে আমাকেও ছাড় দেইনি মিথ্যা মামলা দিতে। এসিড নিজের গায়ে দিয়ে আমাদের ফাঁসাতে চেষ্টা করছে। শামীমার প্রতিবেশী শিক্ষক খায়রুল বলেন, তার বাড়ির পাশে আমার বাড়ি। রাতে এডিস মারবে তা অন্তত পক্ষে আমরা তো জানবো। আমরা মনে হচ্ছে, তারা প্রতিপক্ষকে ফাঁসানোর পায়তারা করছে। কয়রা থানার অফিসার্স ইনচার্জ এ বি এম এস দোহা বিপিএম বলেন, সংবাদ পেয়ে আমি নিজেই হাসপাতালে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied