প্রতিমা তৈরীতে ব্যস্ততা সময় পার করছেন মৃৎ শিল্পীরা
শরতের নির্মল নীল আকাশ, প্রকৃতির সবুজের সমরোহে সাদা কাশফুল, শিউলির মনভোলানো সুগন্ধ, ঢাকের বাদ্য আর প্রতিমা তৈরিতে কারিগর ব্যস্ততা জানান দিচ্ছে দেবী দূর্গার আগমী বার্তা। আগামী পহেলা অক্টোবর মহাষষ্ঠির মধ্যে দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব সারদীয় দূর্গাপূজা। প্রতিমার কাজ প্রায় শেষ। দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎশিল্পীরা।
এ উৎসবকে ঘিরে দেবীদূগাকে বরণ নিতে পাশাপাশি চলছে মন্ডপ সাজানোর কাজ। এখন শারদীয় মেতে উঠার অপেক্ষায় হিন্দু সম্প্রাদায়েরা। সনাতন ধর্মাবলম্বাী শাস্ত্রমতে এবার দেবীদুর্গা গজে আরোহন করে মর্তে আগমন করবেন এবং নৌকায় চড়ে কৈলাশে ফিরে যাবেন।
আর এই উৎসবকে কেন্দ্র করে প্রতিমা শিল্পীরা কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্যসুন্দর রূপ দিতে রাতভর চলছে প্রতিমা তৈরির কাজ। নিখুঁত হাতের কারুকার্য দিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তৈরি করছেন প্রতিমা। পূজার দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন ব্যস্ত হয়ে পড়ছেন গোপালপুরের প্রতিমা তৈরি শিল্পীরা। তুলির আঁচরে মূর্ত হয়ে উঠছে দেবীর রূপ। এখন দম ফেলার সময় নেই মৃৎশিল্পীদের।
উপজেলার বিভিন্ন মন্ডপে গিয়ে দেখা যায়, মন্ডপে মন্ডপে চলছে ব্যাপক প্রস্ততি। শেষ পযার্য়ে প্রস্তুতি হিসেবে মন্ডপ গুলোতে দূর্গা প্রতিমার মূর্তিতে রং তুলির আঁচড়ের কাজ চলছে বেশ জোরেসুরে। অন্য দিকে চলছে সাজসজ্জা, আলোকসজ্জা,প্যান্ডেল তৈরি ও ডেকারেশন সহ অন্যান্য কাজ।
প্রতিমা তৈরির কারিগর দিলীপ কুমার পাল বলেন, এবছর ৯টি প্রতিমার অর্ডার পেয়েছি। এখন দ্বিমাটির ফিনিশিংয়ের কাজ শেষ এখন রংয়ের কাজ করা হচ্ছে। এদিকে আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে শারদীয় দূর্গাপূজা। তাই সময় ঘনিয়ে আসায় আমাদের কাজের চাপ অনেকটাই বেড়ে গেছে, যার কারনে সারাদিন কাজ করার পরে রাতেও কাজ করতে হচ্ছে।
প্রতিমা তৈরির প্রকার ভেদে ২৫ হাজার থেকে ৫৫ হজার টাকা মজুরি পাওয়া যায়। তবে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বৃদ্ধি হওয়ার প্রতিমা তেরিতেও খরচ বৃদ্ধি পেয়েছে। এতে তেমন একটা লাভ হবেনা বলে অসন্তুষ্ঠ প্রকাশ করেছেন শিল্পীরা।
গোপালপুর পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার বিমল বলেন, আগামী পহেলা অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার উৎসব শুরু হয়ে ৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বির্সজনে মধ্যে দিয়ে শেষ হবে। গত ৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় ঢাকেশ্বরী মন্দিরে বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী পূজামন্ডপগুলোতে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ বছর উপজেলায় ১টি পোরসভা ৭টি ইউনিয়নে ৪৭টি মন্ডপে দুর্গাপূজা উদযাপন হবে।
এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, বলেন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শান্তিপূর্ন ভাবে পূজা উৎযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied