ব্রীজের গোড়ায় মাটি নেই, সড়কের বেহাল অবস্থা!
সিরাজগঞ্জের রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী থেকে নিজাঁমগাতী আঞ্চলিক সড়কের একটি ব্রীজের গোড়ায় মাটি নেই।ব্রীজটির নিচ থেকে মাটি সরে যাওয়া, সড়কের দু’সাইটে ভেঙ্গে যাওয়া, গোবর শুকানো, ঘাস লাগানোর ফলে দিন দিন বেদখল হয়ে যাচ্ছে সড়কটি ।
সড়কের অধিকাংশ যায়গা জুরে এবং সড়কটির তিন তিনটি যায়গায় ভেঙ্গে অর্ধেকাংশ পুকুরে চলে যাওয়ায় জনসাধারণের যাতায়াতে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।ব্রীজের গোড়ায় ও প্রায় তিন কিলোমিটার সড়কের দু’ পাশে মাটি না থাকায় যাতায়াত ও পণ্য পরিবহনে দুর্ভোগ পোহাচ্ছেন ইউনিয়নের প্রায় ৮ গ্রামের মানুষের।
প্রতিদিন শ্রীদাঁসগাতী, ডাঙ্গারপাড়া, নিজাঁমগাতীসহ প্রায় ৮ এলাকার মানুষ এই কাঁচা সড়ক ও ব্রীজ দিয়ে যাতায়াত করেন।
বিশেষ করে শ্রীদাঁসগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামাবাদ সাইদিয়া দারুল উলুম মাদ্রাসার শত শত শিক্ষার্থীদের যাতায়াত ও মালবাহী গাড়ি ব্রীজে উঠতে-নামতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিনিয়ত।একটু বৃষ্টি হলেই শুরু হয় সড়কের বিভিন্ন জায়গায় ভাঙ্গন। অতি দ্রুত সড়কটি পাকা করণ, দখলমুক্ত এবং ব্রীজের গোড়ায় মাটি ভরাট করা না হলে দিন দিন আরো দুর্ভোগ ও ভোগান্তি চরমে পৌঁছাবে বলে মনে করছেন স্থানীয়রা।উপজেলার ডাঙ্গারপাড়া গ্রামের বাসিন্দা আফজাল প্রামানিক বলেন, উক্ত সড়কটি অত্যান্ত গুরুত্বপূর্ন একটি সড়ক। এই সড়কটি পাকা করা খুবই দরকার।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নুর কাছে জানতে চাইলে তিনি বলেন, সড়কটি বর্তমানে কোন অবস্থায় আছে আমার জানা নেই। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied