পাবনায় বিশ্ব নদী দিবস পালিত
পাবনা জেলা প্রশাসনের আয়োজনে রোববার পালিত হয়েছে বিশ্ব নদী দিবস ২০২২। দিবসটি উপলক্ষ্যে পাবনা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বর থেকে র্যালী শুরু হয়ে জেলা প্রশাসন কার্যালয় গিয়ে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ফারিস্তা করিমের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার, মোঃ শিমুল আকতার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন, পরিবেশ অধিদপ্তরের এডি নাজমুল হোসাইন, বিআরডিবির চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল হক, সদর ইউএনও তাহমিনা আকতার রেইনা, কবি আমিনুর রহমান খান. ড. আল আমিন, ইছামতি নদী রক্ষা কমিটির সভাপতি এস এম মাহবুব আলম, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, ড. মনছুর আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নদী একটি দেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরে যেমন রগ ও রক্ত দেশের ভূখন্ডে তেমনী নদী ও পানি গুরুত্ববহ। ইছামতি দখলমুক্ত করা পাবনার মানুষের প্রাণের দাবি। পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় ক্রটি থাকায় ইছামতি দখলমুক্ত ও সংস্কার হচ্ছে না। ইছামতি উদ্ধার ও দ্রুত সংস্কারের জন্য সরকারের উচ্চ মহলের ভুমিকা রাখার জন্য দাবি জানান। ইছামতি উন্নয়ন ব্যাহত হলে সরকারের উদ্দেশ্য ব্যাহত হবে।
এমএসএম / এমএসএম
দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন