ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

চৌহালীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৫ জনের কারাদণ্ড


চৌহালী  প্রতিনিধি photo চৌহালী প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৯-২০২২ দুপুর ৪:৪৯
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে  অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৫ জনকে পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনাস্থল থেকে কোনকিছু জব্দ করা হয়নি ।
 
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট আফসানা ইয়াসমিন এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন,  জয়নাল আবেদীন(৪৮), রউফ সরকার (৪৬), রফিকুল ইসলাম(৪৫), গ্রামের আলমগীর মন্ডল(৪০), শুকুর চাঁন (৩৫), ফারুক হারকাঠি(৪০), আবু দাউদ রানা (৩৬), আব্দুর রউফ (৩৭), মুকুল হোসেন খান (৩৮), আব্বাস আলী মোল্যা (৪০), রবিউল মোল্যা (৩৬ ), ময়নুল ইসলাম(৩৬), আব্দুল আলিম সরকার(৩৫), আলমাছ ব্যাপারী (৩৪) ও আলামীন শেখ (২৪) ৷
 
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে  যমুনা নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জামাদিসহ ১৫ জনকে আটকের পর তাদের বিরুদ্ধে কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
 
নো ফারি ইনচার্জ ফারুক আহমেদ  বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এদিকে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও মোহাম্মদ মজনু মিয়া, থানার এসআই খলিলুর রহমান, নো ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ,  এসআই সামচুল আলম সহ সঙ্গীয় ফোর্স৷ ভ্রাম্যমাণ আদালত সুত্রে , মাটি মহল ও মানি সংরক্ষণ আইনের ২০১০ এর ৪ ধারায় এ দন্ড দেওয়া হয়েছে বলে জানাগেছে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২

বগুড়ায় নারীর সাথে আপত্তিকর ছবি তুলে অটোচালকের টাকা ছিনতাই

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন

প্রেসক্লাব সা: সম্পাদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অডিও প্রকাশ ; সুশীল সমাজের নিন্দা

ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান