নদী আর মহাসড়ক জুড়ে বালুর রমরমা চলছে ব্যবসা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার হিড়িক চলছে। পাশাপাশি মহাসড়ক আর আঞ্চলিক সড়ক জুড়ে চলছে বালুর রমরমা ব্যবসা। এতে নদীর গতিপথ পরিবর্তন হয়ে ভাঙন তীব্র হচ্ছে। প্রতিবছর বসতভিটা নদীতে বিলীন হচ্ছে। প্রভাবশালী বালু ব্যবসায়ীদের নিকট এলাকাবাসীর পাশাপাশি প্রশাসনও নির্বিকার।
পাটগ্রাম উপজেলার পাটগ্রাম পৌরসভা, পাটগ্রাম ইউনিয়ন, শ্রীরামপুর ও বুড়িমারী ইউনিয়নের ধরলা নদীর প্রবাহিত অংশ/এলাকা থেকে নিকটবর্তী প্রায় ১৫ টি গ্রামের অন্তত ২০-২৫ টি আঞ্চলিক পাকা ও কাঁচা সড়ক দিয়ে বেপরোয়া ট্রাক্টর গাড়ির মাধ্যমে প্রতিনিয়ত বালু পরিবহন করা হয়। এতে রাস্তা গুলো ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। মহাসড়কে গাড়ি দাঁড় করিয়ে বালু লোড আনলোড/ খালাস ও ভর্তি করায় দুর্ঘটনা বেড়েছে।
অপরিকল্পিতভাবে/অনিয়মতান্ত্রিক করে বালু উত্তোলন, পরিবহন ও বিক্রি করায় সরকার রয়্যালিটি থেকে বঞ্চিত হচ্ছে। সরেজমিনে এলাকা ঘুরে দেখা গেছে- বুড়িমারী স্থলবন্দর থেকে ঢাকাগামী মহাসড়কের দুইদিকে একাধিক বালুর পাহাড়সম স্তুপের নিকট সাইনবোর্ড দেখে মনে হবে বালুর শহর পাটগ্রাম। মহাসড়কের ঘুন্টি, বেলতলী, চিলার বাজার সড়কের অংশ জুড়ে স্তুপকারে বালু রেখে বিক্রি করার এক ধরণের প্রতিযোগীতা চলছে। কোনো প্রকার আইন-কানুন বা বিধি নিষেধের তোয়াক্কা না অবাধে বালু উত্তোলন, পরিবহন ও বিক্রি করায় উপজেলা জুড়ে ভ‚-গর্ভস্থ ক্ষতি, প্রাকৃতিক পরিবেশ বিপর্যয় এবং সাধারণ মানুষ চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
অবৈধ বালু ও পাথর উত্তোলন, পরিবহন রাজনৈতিক কতিপয় নেতা জড়িত হওয়ায় উপজেলা ও স্থানীয় প্রশাসন নির্বিকার বলে দাবি এলাকার একাধিক বাসিন্দাদের। প্রতিদিন অসংখ্যবার এলাকার আঞ্চলিক রাস্তা দিয়ে অনুমোদনহীন ট্রাক্টরে বালু পরিবহন করায় কাঁচা, আধাপাকা ও পাকা সড়ক ভেঙে নষ্ট হয়ে চলাচলে দুর্ভোগে পড়ছেন স্থানীয় জনসাধারণ। পৌর শহরের মধ্য দিয়ে ও মহাসড়ক হয়ে বেপরোয়া গতিতে এসব বালু পরিবহনে নিত্য ঘটছে দুর্ঘটনা।
পাটগ্রাম পৌরসভার ১ নং ওয়ার্ডের বেংকান্দা এলাকার কালাম হোসেন (৫০) বলেন, ‘নদী আমাদের বাড়ি-ঘর, বসতভিটা ভেঙে নিয়ে যায়। নদীর কিছু দূরে বালুর চর পড়ে বালু গুলো বালু ব্যবসায়ীরা গাড়িতে করে নিয়ে যায়। এতে বসতভিটাসহ বাড়ি-ঘর প্রতিবছরই ভাঙনের মুখে পড়ছে। বালু নিয়ে যেতে নিষেধ করলেও কেউ শুনছেন না।’ বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের বানিয়াডাঙ্গী এলাকার গৃহিনী মজিদা খাতুন বলেন, ‘ বালু নিয়ে ট্রাক্টর গুলো খুব দ্রুত যায় এ কারণে রাস্তার কাছে বাড়ি হওয়ায় ছোট ছোট বাচ্চাদের নিয়ে আতঙ্কে থাকি। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, ‘বালু উত্তোলন, বিক্রি অবৈধ কাজ। লিখিত অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied